ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অন্য কোন কারণ নয়, শুধু মাত্র একটি কারনেই ম্যান ইউ ছাড়তে চান রোনালদো
পর্তুগিজ এই সুপারস্টার তাই আসন্ন মৌসুমে আর ইউনাইটেডে থাকতে চাচ্ছেন না। উয়েফা চ্যাম্পিয়ন লিগে খেলবে- এমন কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের। এরই মধ্যে ক্লাব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ভালো প্রস্তাব পেলে যেনো বেচে দেওয়া হয়- ক্লাবকে এ কথা জানিয়েছেন রোনালদো।
সর্বপ্রথম এ খবর জানিয়েছে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস। পরে নিজেদের সূত্রে একই খবর প্রকাশ করেছে খেলাধুলাভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন। সন্তোষজনক কোনো প্রস্তাব পেলে নতুন ক্লাবে চলে যেতে চান রোনালদো।
চলতি ২০২১-২২ মৌসুমে ইউনাইটেডে ফিরে প্রিমিয়ার ৩০ ম্যাচে ১৮ গোল করেছিলেন রোনালদো। সবমিলিয়ে এ মৌসুমে ক্লাব ফুটবলে রোনালদো করেছেন ২৪ গোল। কিন্তু তার দল প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে আশাব্যঞ্জক কিছু করে দেখাতে পারেনি।
ইউনাইটেডের সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে ৩৭ বছর বয়সী রোনালদোর। এর সঙ্গে চাইলে আরও এক বছর বাড়ানোর পথও খোলা রাখা হয়েছে চুক্তিতে। কিন্তু মূল দুই বছর চুক্তির মেয়াদ শেষ না করেই ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পর্তুগিজ অধিনায়ক।
ইএসপিনের প্রতিবেদনে জানা যাচ্ছে, বয়সের কাঁটা ৩৭ পেরিয়ে গেলেও রোনালদোকে দলে ভেড়াতে আগ্রহী রয়েছে ইংল্যান্ডের চেলসি, জার্মানির বায়ার্ন মিউনিখ, ইতালির নাপোলির মতো বড় বড় ক্লাবগুলো। তাদের কাছ থেকে ভালো প্রস্তাব পেলেই বদলে যাবে রোনালদোর ঠিকানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ