ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সব জল্পনা কল্পনা শেষে লিভারপুলের সঙ্গে নতুন এক চুক্তি করলেন সালাহর
ফুটবল বিশ্বের অন্যতম ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার জন্য ক্লাব ছাড়ার তুমুল গুঞ্জনের মধ্যেই মোহাম্মদ সালাহ নতুন চুক্তি করে ফেললেন লিভারপুল ক্লাবের সঙ্গে। তাও এক-দুই বছরের জন্য নয়। লিভারপুলের ওয়েব সাইটে দেয়া তথ্য অনুযায়ী লম্বা সময়ের জন্য চুক্তিটি করা হয়েছে। তবে তা কত বছরের জন্য জানায়নি তারা।
তবে কয়েকটি গণমাধ্যম দাবি করছে, ৫ বছরের জন্য চুক্তিটা হয়েছে। অর্থ্যাৎ আগামী ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলের জার্সিতে খেলবে মিশরীয় এই তারকা।
মৌসুম শেষ হওয়ার পর দলবদলের বাজারে যখন মোহাম্মদ সালাহর ক্লাব ছেড়ে দেয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছিল, লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কার কালো মেঘ জমেছিল, তখনই অল রেডদের পক্ষ থেকে নতুন চুক্তির ঘোষণা এলো।
তবে আবার কেউ কেউ দাবি করছেন, সালাহর সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে। এর মধ্যে এখনও একটি বছর বাকি রয়েছে তার। পুরনো যে চুক্তি অলরেডদের সঙ্গে তিনি করেছিলেন, তার মেয়াদ শেষ হবে আগামী বছর (২০২৩ সালে)।
চুক্তি স্বাক্ষরের পর সালাহ বলেন, ‘আমি খুবই খুশি। এই ক্লাবের হয়ে যে সব শিরোপা জিতেছি সে সব নিয়েও আমি আনন্দিত। আমাদের সবার জন্যই এটা একটি সুখের দিন।’
চুক্তি সাক্ষর অনুষ্ঠান আয়োজন করতে কিছুটা বিলম্ব হয়েছে। যে কারণে গুঞ্জনের ডাল-পালা বিস্তার লাভ করেছে সবচেয়ে বেশি। এ নিয়ে সালাহ বলেন, ‘কিছুটা সময় নিতে হয়েছে আমাদেরকে। আমার নিজের চিন্তাও ছিল চুক্তি নবায়ন করার বিষয়ে। এখন তো সব কিছু হয়ে গেছে। এখন আমরা শুধু খেলার দিকেই মনযোগী হবো।’
২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকে লিভারপুলের হয়ে ২৫৪ ম্যাচ খেলে ১৫৬টি গোল করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ