ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাতার বিশ্বকাপঃ ফাঁস হয়ে গেল আর্জেন্টিনার গোপন তথ্য

২০২২ জুলাই ০২ ১৬:২৫:১৮

কাতার বিশ্বকাপঃ ফাঁস হয়ে গেল আর্জেন্টিনার গোপন তথ্য

বিশ্বকাপের এবারের আসরে দলগুলোর প্রাথমিক স্কোয়াড কেমন হবে তার অপেক্ষায় যখন মুখিয়ে ফুটবলবিশ্ব তখন ফাঁস হয়ে গেলে আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি।

বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড আডিডাসের তৈরি জার্সিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে চলতি মাসের আগামী ৮ তারিখে। আর সেই আনুষ্ঠানিকতার এক সপ্তাহ আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে মেসিদের জার্সি।

আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক গাসতোন আদুলের বরাত দিয়ে নিজ টুইটার হ্যান্ডলে অফিশিয়াল জার্সিটির ছবি পোস্ট করেছেন আরেক ক্রীড়া সাংবাদিক রয় নেমার।

জার্সিতে নতুনত্বের দেখা মেলেনি। ২০১৪ সালের জার্সির সঙ্গে অনেকখানি মিল রয়েছে মেসি- ডি মারিয়ার এবারের জার্সিটির।

আর্জেন্টিনার পতাকার আদলে জার্সিটিতে রয়েছে সাদার ওপর আকাশি-নীলের স্ট্রাইপ। হাত, গলা ও কাঁধে রয়েছে কালো রঙের বর্ডার। আর আডিডাসের বিখ্যাত থ্রি স্ট্রাইপ ডিজাইন রাখা হয়েছে হাতায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ