ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ না খেলেই ৩ পয়েন্ট চায় আর্জেন্টিনা
গত বছরের শেষের দিকে করোনা সংক্রান্ত বিধিভঙ্গের জের ধরে ব্রাজিলের সাও পাওলোর স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আনভিসার হস্তক্ষেপে সেটি স্থগিত হয়ে গিয়েছিল।
স্থগিত হয়ে যাওয়া সেই ম্যাচটি পুনরায় আয়োজনে নির্দেশ দেয় ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চাওয়া ছিলো আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ব্রাজিলের মাটিতেই ম্যাচটা আবার আয়োজন করতে হবে। পুনারায় সেই আনান্দ নিতে চায় দর্শকরা।
কিন্তু ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনা আর খেলতে চায় না। মুলাত আর্জেন্টিনা চায় পূর্ণ ৩ পয়েন্ট। অন্যদিকে ফুটবল বিশ্বের ব্রাজিল তাদের ৩ পয়েন্টের দাবিও ছাড়তে নারাজ।
ওই ম্যাচ না হলেও ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাছাইপর্বে দুই দলই ছিল অপরাজিত। তাই ম্যাচটি না হলেও কোনো দলের বিশ্বকাপ যাত্রায় তা প্রভাব ফেলবে না। কিন্তু ফিফা তো এত সহজে ছাড় দিতে রাজি নয়।
ফিফার মতে, ম্যাচটি না হলে বাছাইপর্ব পূর্ণতা পাবে না। এমতাবস্থায় গতকাল বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রধান এদনালদো রদ্রিগেজ বলেছেন, ওই ম্যাচের জন্য ব্রাজিলের তিন পয়েন্ট ছাড়া আর কোনো ফল সিবিএফ মানতে রাজি নয়।
অন্যদিকে আর্জেন্টিনাও ৩ পয়েন্ট চেয়ে ফিফার কাছে আপিল করেছে। তাদের বক্তব্য, ব্রাজিলের কর্মকর্তারা মাঠে ঢোকায় ম্যাচ স্থগিত হয়েছে, তাই আর্জেন্টিনাকে পূর্ণ ৩ পয়েন্ট দেওয়া উচিত।
সেপ্টেম্বরের ২৩ ও ২৭ তারিখ ফিফার দুটি উইন্ডো ফাঁকা আছে। ব্রাজিল চায় ২৩ সেপ্টেম্বর ম্যাচটি খেলতে।
কিন্তু আর্জেন্টিনা খেলতে রাজি নয়। এদিকে ফিফা নির্দিষ্ট কোনো তারিখও ঠিক করে দেয়নি। শুধু ভেন্যু হিসেবে ব্রাজিলের কুইমিকা অ্যারেনার কথা উল্লেখ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ