ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপে পাকিস্তান
সম্প্রতি বিশ্বকাপের বল তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের শিয়ালকোট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সহ-সভাপতি শেখ জোহাইব রফিক শেঠি। তিনি জানিয়েছেন, শিয়ালকোটে বানানো আল রিহলা ফুটবল দিয়েই কাতার বিশ্বকাপে খেলা হবে। এই বলের কারণে পাকিস্তানের এই শহরের মর্যাদা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলেও মনে করেন তিনি।
শেখ জোহাইব রফিক শেঠি জানান, ‘ফরোয়ার্ড স্পোর্টস’ নামে একটি প্রতিষ্ঠান এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে বল সরবরাহ করবে। পরিবেশ রক্ষার স্বার্থে বলে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।
ঐতিহ্যগতভাবে আগে বিশ্বকাপের বল তৈরির সময় হাতে সেলাই করা হতো। তবে ২০১৪ বিশ্বকাপ থেকে এই পদ্ধতি থেকে সরে এসেছে আয়োজক দেশগুলো। এরই ধারাবাহিকতায় এবারও সেই পথে হাঁটছে কাতার।
কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল আল রিহলা, আরবিতে যার অর্থ দাঁড়ায় ভ্রমণ। কাতারের সংস্কৃতি, স্থাপনা, ঐতিহ্যবাহী নৌকা ও পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ করা হয়েছে। বলটির সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম অ্যাডিডাস। সেই ১৯৭০ সালের আসর থেকে ফুটবল বিশ্বকাপে বল যোগান দিয়ে আসছে তারা।
ফিফা বলছে, বিশ্বকাপ ইতিহাসে বাতাসে সবচেয়ে দ্রুতগতির বল হবে আল রিহলা। ম্যাচে গতি আরও বাড়ানোর উদ্দেশ্যকে সামনে রেখেই বলটির নকশা করা হয়েছে। তথ্যগত বিশ্লেষণের পর অ্যাডিডাসের পরীক্ষাগারে পুঙ্খানুপুঙ্খভাবে এই বল পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে।
ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে এ নিয়ে সংগঠনটির মার্কেটিং বিভাগের পরিচালক জোঁ-ফ্রানকোইস পাথি বলেন, ‘দেখতে অসাধারণ, টেকসই ও উঁচু মানের এই বল অ্যাডিডাস দিচ্ছে। এই বল দিয়ে খেলোয়াড়রা কাতার বিশ্বকাপের মতো বড় মহাযজ্ঞে মাঠ মাতাবেন। পাশাপাশি বিশ্বজুড়ে তৃণমূল পর্যায়ের যে কোনো ফুটবলার চাইলেও এটি দিয়ে খেলা উপভোগ করতে পারবেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ