ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাড্ডহাড্ডি লড়াইয়ে মালয়েশিয়া বনাম বাংলাদেশের প্রথমার্ধের খেলা
স্বাভাবিকভাবেই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালয়েশিয়াই ছিল ফেবারিট। কিন্তু মাঠের লড়াইয়ে র্যাংকিংয়ের পার্থক্যটা নেহাতই একটা সংখ্যায় পরিণত করলো বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ৪-০ গোলে। জোড়া গোল করেছেন আঁখি খাতুন। অন্য দুই গোল সাবিনা ও স্বপ্নার।
তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। ডান দিক থেকে সানজিদার ক্রসে সাবিনার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে সে যাত্রা রক্ষা পায় মালয়েশিয়া।
নবম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মারিয়া মান্ডার কর্নার থেকে আঁখি খাতুন ডান পা দিয়ে সহজেই গোল। ২৬ মিনিটে ডান দিক থেকে সিরাত জাহান স্বপ্নার ক্রস ধরে অধিনায়ক সাবিনা খাতুন গোলরক্ষককে কাটিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন।
৩০ মিনিটে সাবিনার ক্রস থেকে আঁখি খাতুন ডান পায়ের টোকায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। প্রথমার্ধের শেষ গোলটি করেছেন সিরাত জাহান স্বপ্না। সাবিনার বাড়িয়ে দেওয়া বলটা শুধু জালে পাঠিয়েছেন স্বপ্না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ