ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডি মারিয়াকে নিয়ে অবাক করা তথ্য দিলেন ইতালিয়ান কিংবদন্তি বুফন
কিন্তু তার সঙ্গে নতুন চুক্তি করছে না পিএসজি। গুঞ্জন শোনা যাচ্ছে, ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমাতে পারেন ৩৪ বছর বয়সী এ তারকা।
এই দলবদলের খবর চূড়ান্ত হওয়ার আগেই ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের কাছ থেকে বড় প্রশংসাপত্র পেয়ে গেলেন ডি মারিয়া। বুফনের মতে, ইতালির নতুন ম্যারাডোনা হবেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। এ মন্তব্য করে নিজের পক্ষে যুক্তিও দিয়েছেন বুফন।
খেলোয়াড়ি জীবনে ইতালির ক্লাব নাপোলির হয়ে রীতিমতো অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছিলেন ম্যারাডোনা। নাপোলিকে দুইটি লিগ শিরোপা জেতানোর পাশাপাশি
আর্থিকভাবেও স্বচ্ছলতা এনে দিয়েছিলেন ফুটবল ঈশ্বর। ডি মারিয়ার কাছ থেকেও মাঠের পারফরম্যান্সে ম্যারাডোনার মতো কর্তৃত্ব পাওয়া যাবে বলে মনে করেন বর্তমানে পারমায় খেলা বুফন।
ইতালিয়ান সংবাদমাধ্যম ল্য গেজেট ডেল স্পোর্টে দেওয়া সাক্ষাৎকারে বুফন বলেছেন, ‘ইতালিয়ান লিগে ডি মারিয়া হবে ম্যারাডোনার মতো। আমি কি ব্যাখ্যা করবো? এখন টেকনিক্যাল দিক থেকে সিরি এ অনেক এগিয়েছে এবং ডি মারিয়ার খেলার মানও অনেক ভালো।
তিনি আরও যোগ করেন, ‘সে নিখুঁতভাবে প্রতিপক্ষকে পরাস্ত করে, সামনে থেকে ফল নির্ধারণে ভূমিকা রাখে, দারুণ সব অ্যাসিস্ট করে এবং সাড়া মাঠ দৌড়ে খেলে। সে একাই অনেকগুলো ভূমিকা পালন করতে পারে। এক কথায় বললে- ডি মারিয়া একজন পাকা ফুটবলার।’
ডি মারিয়ার সঙ্গে ২০১৮-১৯ মৌসুমে পিএসজিতে খেলেছেন বুফন। তাই কাছ থেকেই দেখেছেন আর্জেন্টাইন তারকাকে। তাই এখন ডি মারিয়ার বয়স ৩৪ হয়ে গেলেও, তার পারফরম্যান্সে কোনো ঘাটতি দেখা দেবে না বলে জোর বিশ্বাস বুফনের। এক্ষেত্রে নিজের উদাহরণই টেনেছেন ৪৪ বছর বয়সী এ গোলরক্ষক।
বুফনের ভাষ্য, ‘ডি মারিয়ার বয়স ৩৪ হওয়ায় দুর্ভাবনা? আমার বয়স ৪৪ এবং আমি এখনও খেলছি। এখানে বয়স কোনো বিষয় নয়। নিজের কাজের প্রতি কতটা নিবেদন থাকে, কতটা পরিশ্রম থাকে সেটিই গুরুত্বপূর্ণ। ডি মারিয়া যদি সিদ্ধান্ত নিয়ে থাকে জুভেন্টাসে যাওয়ার, সে প্রস্তুত হয়েই এ সিদ্ধান্ত নিয়েছে।’
এসময় ডি মারিয়ার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা জিজ্ঞেস করা হলে বুফন বলেন, ‘আমরা একজন আপাদমস্তক পেশাদার ফুটবলারের ব্যাপারে কথা বলছি। একইসঙ্গে সে খুব ভালো একজন মানুষ যে কখনও হাল ছাড়তে রাজি নয়, প্রয়োজনে একাই লড়তে প্রস্তুত থাকে। শুধু ম্যাচে নয়, ট্রেনিংয়েও শক্ত একাগ্রতা থাকে ডি মারিয়ার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ