ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দর্শকদের জন্য সুখবর, ঘরে বসেই বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশের ম্যাচ
জানা গেছে, স্বাগতিকদের বিপক্ষে টিম টাইগার্সের বাকি ম্যাচগুলো বাংলাদেশি স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। এছাড়া আইসিসি টিভিতেও সাবস্ক্রিপশন ছাড়াই বিনামূল্যে দেখা যাবে ম্যাচগুলো।
এর আগে সম্প্রচার সত্ব জটিলতার কারণে অ্যান্টিগায় সদ্য সমাপ্ত প্রথম টেস্টটি টিভিতে দেখা থেকে বঞ্চিত হয় বাংলাদেশের সমর্থকরা। যদিও আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে দুই ডলারের বিনিময়ে খেলাটি উপভোগের সুযোগ ছিল। তবে সেভাবে খেলা দেখার অনেকেরই সুযোগ হয়নি।
এছাড়া শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেইজেও বিনামূল্যে খেলাটি লাইভ সম্প্রচার করা হলেও সেটি নিরবিচ্ছিন্ন ছিল না। তাই দ্বিতীয় টেস্ট দেখা নিয়েও দুশ্চিন্তায় ছিলেন ক্রিকেট সমর্থকরা। সেই দুর্ভাবনা দূর করে স্বস্তি দিল আইসিসি ও টি স্পোর্টস।
এর আগে সিরিজ শুরু হওয়ার আগেই বিসিবি জানিয়েছিল, ম্যাচ যাতে ফ্রিতে দেখা যায় সে লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বলেন, ‘এমন সিচুয়েশন সচরাচর হয় না। আমাদের যতটুকু করার আমরা করেছি। আমরা আমাদের মিডিয়া রাইটস নিয়ে, টিভি চ্যানেল নিয়ে পরবর্তীতে কাজ করব। আমাদের দেশের সাধারণ দর্শক যাতে এমন পরিস্থিতিতে আর না পড়েন, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব।’
নিজাম উদ্দিন আরও বলেছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মাধ্যমে আইসিসি তাদের টিভিতে দেখাচ্ছে। আমরা চেষ্টা করছি, সাধারণ দর্শকরা যাতে বিনামূল্যে তাদের ডিভাইসে খেলা দেখতে পারেন। সে বিষয়ে আইসিসির সঙ্গে কথা হয়েছে আমাদের।’
আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট শুরু হবে। প্রথম টেস্টে বাজে ভাবে হেরে পিছিয়ে থেকেই দ্বিতীয় টেস্টে খেলতে নামবে সাকিব বাহিনী।
টেস্ট সিরিজের পর ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১৩ এবং ১৬ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)