ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপ নিয়ে কঠোর আইন জারি কাতার প্রশাসনের
রাশিয়া, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে সামনে রেখে দেশ-বিদেশের দর্শকরাও মাঠে বসে খেলা উপভোগ করছেন। দেশ-বিদেশের ফুটবলপ্রেমীরা উদযাপন করতে পেরেছিলেন পার্কের বাইরে। তবে ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে সেই সুযোগ থাকবে না কাতারের।
কাতারের রাষ্ট্রীয় আইন অনুযায়ী, বিশ্বকাপ দেখার সময় কেউ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়লে সাত বছরের কারাদণ্ড হতে পারে। অ্যালকোহল পার্টি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। এসবই কাতার পুলিশের খুব কড়া নজরে থাকবে বলে জানা যায়।
ইংল্যান্ডের সংবাদমাধ্যমে ডেইলি স্টারে পুলিশের এক সূত্র বলেছেন, ‘আপনি যদি স্বামী-স্ত্রী হিসেবে না আসেন, তাহলে আপনার জন্য শারীরিক সম্পর্ক নিষিদ্ধ। এই টুর্নামেন্টে ওয়ান নাইট স্ট্যান্ড (টাকার বিনিময় যৌন সম্পর্ক) একদমই করা যাবে না।’
সেই সূত্র আরও বলেছে, ‘এই বিশ্বকাপে তেমন পার্টিও করা যাবে না। সবাইকে এ বিষয়টি নিজেদের মাথায় রাখতে হবে। অন্যথায় নিজেদের জেলে দেখার প্রস্তুতিও নিতে হবে। এ বছরের বিশ্বকাপে প্রথমবারের মতো আবশ্যিকভাবে যৌন মিলন নিষিদ্ধ করা হবে। দর্শকদের প্রস্তুত থাকতে হবে।’
শুধু বিবাহ-বহির্ভূত সম্পর্কই নয়, কাতারে সমকামিতাও নিষিদ্ধ। তাই বিশ্বকাপে সমকামি বা রুপান্তরকামিদের স্বাগত জানাতে রাজি নয় কাতার প্রশাসন। এরই মধ্যে সমকামি বা রুপান্তরকামিদের কাছে হোটেল রুম ভাড়া দেওয়া থেকে বিরত রয়েছে তারা।
এবারের বিশ্বকাপে সমর্থকদের সতর্ক করে দেওয়া এক বিবৃতিতে কাতার ফুটবল সংস্থার সাধারণ সম্পাদক মানসুর আল আনসারি বলেছেন, ‘কাতার খুব রক্ষণশীল দেশ। এখানে অনেক কিছুই সম্ভব নয়। সমকামিতা নিয়ে আপনি আপনার মতাদর্শ যদি প্রকাশ করতে চান, তাহলে সেটা এমন জায়গায় দেখান, যেখানে এটা আইনসিদ্ধ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ