ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবসরের কথা ভেবে ফেলেছেন নেইমার
কয়েক মাস আগে ইঙ্গিত দিয়েছিলেন আসন্ন কাতার বিশ্বকাপের পর অবসরে চলে যেতে পারেন। অবসর ভাবনার কথা সতীর্থদেরও নাকি জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর কথায় সেটা উঠে এলো।
বয়স মাত্র ২১ হলেও এরই মধ্যে প্রতিভার জানান দিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ। রিয়াল মাদ্রিদে নিজের অবস্থানকে গুরুত্বপূর্ণ করে তুলেছেন। ব্রাজিলের হয়েও নিয়মিত খেলছেন। মনে করা হচ্ছে, আগামীর বড় তারকা হবেন রদ্রিগো। নেইমারও মনে করছেন তেমনটা।
এই অভিব্যক্তিটা প্রকাশ করতে গিয়েই মূলত নিজের অবসরের চিন্তা জানিয়েছেন নেইমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে রদ্রিগো বলেন, ‘নেইমার আমাকে বলেছেন, “আমি জাতীয় দল ছাড়ার পথে এবং ১০ নম্বরটা তোমার।’ আবসরের ভাবনা ঘুরছে নেইমরের মাথায়।
কিন্তু রদ্রিগো এমন কথা শুনে খুশি হওয়ার চেয়ে অনেকের মতো আশ্চর্যই হয়েছেন বেশি। ৩৮ বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও খেলে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিভোমিচ। অথচ নেইমার কিনা ৩০’শেই অবসরের কথা ভাবছেন!
তাছাড়া অসাধারণ একটি রেকর্ড ডাকছে তাকে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৭৪ গোল করে ফেলেছেন নেইমার। সর্বকালের সেরা ফুটবলার পেলে ব্রাজিলের হয়ে গোল করেছেন ৭৭টি। অর্থাৎ আর মাত্র ৫টি গোল করলেই কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাবেন নেইমার। এদিকে ব্রাজিল দল হিসেবে দিনকে দিন আরও শক্ত হচ্ছে। এর মধ্যে অবসরের ভাবনা অবাক করার মতোই।
নেইমারের কথা শুনে রদ্রিগোও আশ্চর্য হয়েছেন। রদ্রিগো বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না এর উত্তরে তাঁকে কী বলব। আমি একটু বিব্রতও হয়েছি। আমি তাঁকে বলেছি, যেন আরও কিছুদিন জাতীয় দলে খেলেন। বলেছি যে আমি চাই না এখনই অবসর নিক। আমার কথা শুনে শুধু হেসেছেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ