ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যানচেস্টার অধ্যায় শেষ হচ্ছে রোনালদোর
২০২১-২২ মৌসুমে প্রায় এক যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রত্যাবর্তনের মৌসুমে ব্যক্তিগত পারফরম্যান্সে সপ্রতিভ ছিলেন পর্তুগিজ সুপারস্টার। কিন্তু দল হিসেবে খুব একটা ভালো করতে পারেনি ইউনাইটেড। এবার নতুন মৌসুমে রাফ রাংগনিকের জায়গায় দায়িত্ব নিচ্ছেন এরিক টেন হাগ। নতুন কোচ আসায় ইউনাইটেড ছেড়ে অন্য কোনো ক্লাবে যেতে চান রোনালদো। ইতালির সংবাদমাধ্যম লা রিপাব্লিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এমন খবর জানাচ্ছে ইএসপিএন।
লা রিপাব্লিকার প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো মনে করছেন নেদারল্যান্ডসের কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় নেই তিনি। সেখানে আরও বলা হয়েছে, ইউনাইটেডকে ফরোয়ার্ড থেকে প্রেসিং ফুটবল খেলানোর কথা ভাবছেন সাবেক আয়াক্স কোচ।
যে কারণে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস এরই মধ্যে নতুন ক্লাব খোঁজা শুরু করে দিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ইউরোপের দুইটি ক্লাব ৩৭ বছর বয়সী এ ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সে দুই ক্লাবের একটি হলো ইতালির রোমা।
তবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়। ম্যানচেস্টার ইউনাইটেড বা ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই বলা হয়নি। ২০২১-২২ মৌসুমে ইউনাইটেডের জার্সি গায়ে ৩৭ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন রোনালদো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ