ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোল গোল,গোল একে একে ৫ গোল দিলো জার্মানি
মনশেনগ্লাডবাখের বরুশিয়া-পার্কে মঙ্গলবার রাতে নেশনস লিগের ম্যাচটি ৫-২ গোলে জিতেছে জার্মানি। জসুয়া কিমিখ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইলকাই গুন্দোগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলটি করেন টমাস মুলার। আর বিজয়ীদের শেষ দুটি গোল টিমো ভেরনারের।
প্রথমার্ধে রীতিমত একপেশে ফুটবল খেলেছে জার্মানি। দ্বিতীয়ার্ধে ইতালিও চেষ্টা করেছে। তবে তাদের ঘুরে দাঁড়াতে বড্ড দেরি হয়ে গেছে। পাঁচ গোল খাওয়ার পর শেষদিকে এসে দুটি গোল শোধ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তাদের দুই গোলদাতা উইলফ্রেদ নতো ও আলেসান্দ্রো বাস্তোনি।
এবারের আসরের প্রথম তিন ম্যাচে জয়ের দেখা পায়নি জার্মানি। সবমিলিয়ে তারা ছিল চার ম্যাচ জয়শূন্য। ইতালির বিপক্ষে এই দলটিই এভাবে বিধ্বংসী চেহারায় হাজির হবে, কে জানতো!
ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় জার্মানি। জিয়ানলুইজি দোনারুমা দুটি সেভ করলেও এরপরই হজম করেন গোল। বাঁ দিক থেকে ডাভিড গাউমের পেনাল্টি স্পটের কাছে বাড়ানো ক্রস থেকে বাঁ পায়ের প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন কিমিখ।
বিরতির ঠিক আগে ইতালির ডি-বক্সে ইয়োনাস হফমান ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি। ইলকাই গুন্দোগানের সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ৩-০ করেন থমাস মুলার। এরপর এক মিনিটের মধ্যে (৬৮ আর ৬৯) ভেরনার আরও দুই গোল করলে ৫-০ হয়ে যায় জার্মানির।
৭৮তম মিনিটে ব্যবধান কমায় ইতালি। ১৮ বছর বয়সী উইলফ্রেদ নতো আলতো টোকায় বল জালে পাঠান। যোগ করা সময়ের শেষ দিকে দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার বাস্তোনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ