ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ হয়ে গেলো বাংলাদেশ ফুটবল দলের সব স্বপ্ন
আগের ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হারলেও প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। কারণ, ভয়-ডরহীনভাবে ওই ম্যাচ খেলে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল তারা। তবে আজ স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে সুবিধা করতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা।
খেলার ষষ্ঠ মিনিটে গোলপোস্ট মালয়েশিয়াকে গোল বঞ্চিত করলেও ১৫ মিনিটে পেনাল্টি খেয়ে বসে বাংলাদেশ। ফয়সালকে ফাউল করে বিপদ ডেকে আনেন বাংলাদেশের ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদ।
তবে পেনাল্টি গোলে এগিয়ে যাওয়া মালয়েশিয়াকে সেটা ফিরিয়েও দিয়েছিল বাংলাদেশ। গোলটি হয় বিশ্বনাথের লম্বা থ্রো থেকে। প্রথমে রাকিবের হেড, পরে ইব্রাহিমের হেড। তখন স্কোর ১-১। এই স্কোরে বিরতিতে যেতে পারলে চাপে থাকতো মালয়েশিয়া। কিন্তু তা আর হয়নি। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করে বসে স্বাগতিকরা।
এরপর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরও আগ্রাসী হয়ে ওঠে তারা।বিরতির পর খেলা শুরুর দ্বিতীয় মিনিটে গোলের ব্যবধান হয়ে যায় ৩-১। এরপর চলে মালয়েশিয়ার একক আধিপত্য। চতুর্থ গোলটি আসে ৭৩ মিনিটে। ৪-১ গোলে এগিয়ে যাওয়ার পর স্বাগতিকদের জয় নিশ্চিত হয়ে যায়। আর বড় ব্যবধানের হারের মধ্য দিয়ে লাল-সবুজ জার্সিধারীদের এশিয়ান কাপ মিশন শেষ হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ