ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুটবলের সবচেয়ে ‘দামি’ খেলোয়াড় এমবাপ্পে,মেসি নেইমার ও রোনালদর অবস্থান
সুইজারল্যান্ডের ফুটবল গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরি সোমবার দামি ফুটবলারদের যে তালিকা প্রকাশ করেছে সেখানে সবার ওপরে আছেন পিএসজির ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। তার খুব কাছেই আছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিচিয়াস। তার পেছনে অছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হাল্যান্ড। সেরা দশে সর্বোচ্চ তিনজন করে আছেন সিটি ও বার্সেলোনার।
কিছুদিন আগে রিয়াল মাদ্রিদকে হতাশ করে পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এমবাপ্পে। বর্তমানে তার বাজার মূল্য দাঁড়িয়েছে ১৭৫.৭ মিলিয়ন পাউন্ড (২০৫.৬ মিলিয়ন ইউরো)। দুইয়ে থাকা ভিনিচিয়াসের মুল্য ১৫৮.৩ মিলিয়ন পাউন্ড। গত মাসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে করা গোলটা তার মূল্য বাড়িয়ে দিয়েছে অনেকটাই।
এমবাপ্পে-ভিনিচিয়াসের অনেক পেছনেই আছেন হাল্যান্ড। সিটি স্ট্রাইকারের মূল্য ১৩০.৪ মিলিয়ন পাউন্ড। চারে থাকা বার্সেলোনার স্প্যানিশ তারকা পেদ্রির বাজার দর ১১৫.৪ মিলিয়ন পাউন্ড। পাঁচে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের ইংলিশ স্ট্রাইকার জুডে বেলিংহাম। তার বাজার দর ১১৪.১ মিলিয়ন পাউন্ড। ছয়ে থাকা সিটির আরেক তারকা ফিল ফোডেনের মূল্য ১০৫.৯ মিলিয়ন পাউন্ড।
সেরা ১০০ খেলোয়াড়ের তালিকায় ৪১ জনই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। খেলোয়াড়দের বয়স, পারফরম্যান্স, আর্থিক মূল্যের ওপর নির্ভর করে বাজার দর নির্ধারণ করেছে সিআইইএস। তাদের তালিকায় প্রত্যাশিতভাবেই শীর্ষে আছেন এমবাপ্পে। পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন তিনি। গত মৌসুমে ফ্রেঞ্চ লিগে ২৮টি গোল করেছেন ফরাসি সেনসেশন।
প্রকাশিত তালিকার সেরা দশে নেই লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা নেইমার। তালিকার সাত, আট, নয় ও দশ নম্বরে আছেন যথাক্রমে বার্সেলোনার ডাচ তারকা ফ্রেঙ্কি ডি জিং (৯৬.১), লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ (৯৪), ম্যানচেস্টার সিটির পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াজ (৯৩.৬) ও বার্সেলোনার স্প্যানিশ তরুণ তুর্কি ফেরান তোরেস (৯৩.৫)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল