ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাহরানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাহরাইনের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে ৯৯ ধাপ। ভাল করাটা কঠিন হলেও, অসম্ভব নয়। মালয়েশিয়ায় বৃষ্টির মাঝেও অনুশীলনে কোনো ক্লান্তি ছিল না জামালদের মাঝে। শক্ত প্রতিপক্ষকে কিভাবে কাবু করা যায় তা নিয়েই এদিন কাজ করেছেন কোচ। মনোযোগ বেশি দেয়া হয়েছে রক্ষণভাগে।
করোনা পরিস্থিতি ভাল থাকায় স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক ম্যাচ দেখার সুযোগ পাবেন। মালয়েশিয়ায় অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের সমর্থনও পাচ্ছেন ফুটবলাররা।
ফুটবলার আতিকুর রহমান ফাহাদ বলেন, বাহরানের বিপক্ষে কিভাবে খেলতে হবে, সেটি নিয়েই মূলত পরিকল্পনা হচ্ছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধও করেছেন এই ফুটবলার। তিনি বলেন, আমরা জানি মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন। আশা করবো সবাই মাঠে এসে আমাদের সমর্থন দেবেন।
বাহরাইন বধে ভিডিও ফুটেজ দেখে সাজানো হয়েছে পরিকল্পনা। ফুটবলাররা সবাই ফিট থাকায় ভাল খেলার লক্ষ্য দলের সহকারি কোচের।
সহকারি কোচ মাসুদ পারভেজ কায়সার বলেন, টিমের কম্বিনেশন আগের চেয়ে অনেক ভালো। সবাই ভালো কিছুর অপেক্ষায় আছে। বাহরাইন ইন্দোনেশিয়ার চেয়ে শক্ত প্রতিপক্ষ। আমরা তাদের বিপক্ষে ম্যাচটি নিয়েই পরিকল্পনা সাজিয়েছি। আশা করি ভালো কিছুই উপহার দেবে ফুটবলাররা।
বাছাইয়ে বাহরাইনের পর বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক মালয়েশিয়াও তুর্কমেনিস্তানের বিপক্ষে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল