ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয়ের পরও সন্তুষ্ট তিতে
জাপান ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার (৬ জুন) প্রীতি ম্যাচে ১-০ গোলে জাপানকে হারিয়েছে ব্রাজিল। খেলার একমাত্র গোলটি করে পার্থক্য গড়ে দেন নেইমার। যা জাতীয় দলের জার্সিতে নেইমারের ৭৪তম গোল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলায় মন ভরেনি ভক্ত-সমর্থকদের।
সমর্থকদের মন না ভরলেও মন ভরেছে ব্রাজিলিয়ান কোচ তিতের। জাপানের বিপক্ষে ম্যাচ শেষে তিতে বলেন, 'আমরা আশা করেছিলাম এই ম্যাচ কঠিন হবে এবং সেটাই হয়েছে। কিন্তু কোরিয়া ম্যাচ থেকে এই ম্যাচে আমরা ভালো খেলেছি। আমরা কিছু ভুল করেছি যেটা তাদের (জাপানের) আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপের আগে এমন দলের সঙ্গে খেলা কাজে দেবে।'
কাতার বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। তিতে বলেছেন, 'বিশ্বকাপে কখনো কখনো ১-০ ব্যবধানে জিতেও আপনি খুশি থাকবেন। আমরা আজ সেটাই করেছি।'
ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়রা আধিপত্য বিস্তার করে আক্রমণের চেষ্টা করলেও জাপানের জমাট রক্ষণের সামনে বারবার খেই হারিয়ে ফেলেছেন নেইমার, রিচার্লিসন, ভিনিসিয়াসরা। এদিন গোলপোস্টের সামনে এভারেস্টসম বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন জাপানের গোলরক্ষক সুইচি গোন্দা। নেইমার-ভিনিদের আক্রমণগুলো বিশ্বস্ততার সঙ্গে নস্যাৎ করে দিয়েছেন ৩৩ বছর বয়সী গোলরক্ষক।
ব্রাজিলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল গোলপোস্টও। তবে সব ছাপিয়ে ম্যাচটা যেন হয়ে উঠেছিল দুদলের রক্ষণভাগের পরীক্ষার। ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্রেড একাই পাঁচটি ট্যাকল করেন। এছাড়াও দুটি করে ইন্টারসেপশন ও ব্লক করেন তিনি। মিলিতাও ও ক্যাসেমিরো জাপানিদের পা থেকে আটবার বল কেড়ে নিতে সমর্থ হন। দুজনই তিনটি করে ক্লিয়ারেন্স ও দুবার ইন্টারসেপ্ট করে জাপানের আক্রমণ নষ্ট করে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল