ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল জাপান ম্যাচের প্রথমার্ধের খেলা
কিন্তু বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচটির প্রথমার্ধে কোনো গোলের দেখাই পেল না ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবল খেলেও প্রথমার্ধে গোলশূন্য রইল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধের পুরোটাই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। বল দখলেও এগিয়ে ছিল তিতের দল। প্রথমার্ধের ৬৪ভাগ সময় বল দখলে রেখেছিল ব্রাজিল। এর মধ্যে মোট ১০বার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে তারা। এর মধ্যে তিনটিই ছিল অনটার্গেটে যাওয়ার মতো শট। কিন্তু একটিতেও জাপানের জালের দেখা পায়নি ল্যাটিন আমেরিকার দলটি।
বিপরীতে মাত্র ৩৬ভাগ সময় বল দখলে রেখে দুবার ব্রাজিলের ডি বক্সে আক্রমণ করে জাপান। কিন্তু একটিও অনটার্গেটে ফেলতে পারেনি তারা। তবে প্রথমার্ধে নিজেদের জাল ঠিকই সামাল দিয়ে রেখেছে স্বাগতিকরা। নেইমার-পাকুয়েতাদের আক্রমণ বারবার ঠেকিয়ে দিয়েছেন জাপানের ফুটবলাররা। এবার দ্বিতীয়ার্ধে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জাপান ঠেকাতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।
নিজেদের সবশেষ ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। এবার জাপানকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে তিতের শিষ্যরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল