ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ মুহূর্তের গোলে পাল্টে গেলো স্পেন ম্যাচের ফলাফল
ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে গোল করেছিলেন ইনিগো মার্টিনেজ। এই গোলেই পরাজয়ের লজ্জা থেকে বাঁচলো স্প্যানিশরা। ম্যাচ শেষ হলো ২-২ গোলে।
চেক রিপাবলিকের মাঠে খেলতে গিয়েছিল স্প্যানিশরা। স্বাগতিকরা এমনই উজ্জীবিত ছিল যে, ম্যাচের শুরুতেই, ৪র্থ মিনিটে গোল আদায় করে নেয় তারা। ৪র্থ মিনিটেই ইয়ান কুচটার পাস থেকে বল পেয়ে জ্যাকব পেসেক গোল করেন।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে (৪৫+৩) মিনিটে স্পেনকে সমতায় ফিরিয়ে আনেন গাবি। স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন তিনি। আনসু ফাতিকে এ ক্ষেত্রে পেছনে ফেলে দিয়েছেন তিনি।
পর্তুগালের সঙ্গে ১-১ গোলের ড্র ম্যাচে যে দলটিকে খেলিয়েছিলেন কোচ লুইস এনরিকে, সে দলে ৮টি পরিবর্তন আনেন তিনি। বাকি যে তিনজনকে দলে রেখে দেন, তাদের একজন হলেন গাবি।
ম্যাচের ৬৬ মিনিটে আবারও লিড নেয় চেক রিপাবলিক। এবার স্বাগতিকদের হয়ে গোল করেন ইয়ান কুচটা। উনাই সিমোনের মাথার ওপর দিয়ে দুর্দান্ত এক লবে বল জালে জড়ান কুচটা।
ম্যাচ শেষে স্পেন কোচ লুইস এনরিক বলেন, ‘এটা ছিল খুবই কঠিন একটি ম্যাচ। ম্যাচের পুরোটা সময়ে আমরা যেন নিজেদের মধ্যে ছিলাম না। যেভাবে চেয়েছি, সেভাবে ম্যাচটি খেলতে পারিনি আমরা।’
‘আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। বিশেষ করে প্রথমার্ধে, এ ধরনের শক্তিশালী, আক্রমণাত্মক দলের বিপক্ষে খেলা ছিল আমাদের জন্য কঠিনই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল