ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিল এখন নেইমারের উপরে নির্ভরশীল নয়, বার্তা কোচ তিতের
‘‘ব্রাজিল এখন আর কোনও একজন ফুটবলারের উপরে নির্ভরশীল নয়। নতুন প্রজন্ম উঠে এসেছে। সবচেয়ে ইতিবাচক হল, দলে একাধিক দুর্দান্ত ফুটবলার রয়েছে। তাই আমরা কোনও এক জন আক্রমাণাত্মক ফুটবলারের উপরে নির্ভরশীল নই।’’
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ৫-১ গোলে জিতেছে ব্রাজিল। জোড়া গোল করেন নেইমার। ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বাধিক গোল করেছেন পেলে। কিংবদন্তি পূর্বসুরির চেয়ে মাত্র চারটি গোল পিছনে রয়েছেন প্যারিস সাঁ জারমাঁ তারকা। কাতার বিশ্বকাপে নেইমারকে ঘিরেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন ব্রাজিলের সমর্থকরা। কিন্তু তিতে তা মনে করেন না। তিনি বলেছেন, ‘‘দীর্ঘ দিন ধরে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে রয়েছি। আমাদের একঝাঁক তরুণ ফুটবলার উঠে এসেছে।ওদের নিয়ে আমি দারুণ ভাবেই আশাবাদী।’’
ব্রাজিল গত বছর এই টোকিয়োতেই ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিক্স ফুটবলে সোনা জিতেছিল। ব্রাজিলের জাতীয় দলে তিতের সহকারী সিজার সাম্পাইও উচ্ছ্বসিত তরুণ ফুটবলারদের নিয়ে। তিনি বলেছেন, ‘‘আমাদের দলে বেশ কয়েক জন অভিজ্ঞ ফুটবলার যেমন রয়েছে, তেমনই একঝাঁক তরুণ আছে। যারা অনেক দ্রুতগতিসম্পন্ন। ওদের খেলায় সৃজনশীলতাও রয়েছে।বিশেষ করে আক্রমণভাগে।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল