ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বড় পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
তবে প্রতিপক্ষকে সহজভাবেই নিচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটির জন্য একাদশে বড় কাটছাটের কারণে এ কথা বলাই যায়।ইতালির বিপক্ষে খেলা দলের বেশিরভাগ সদস্য শুরুর একাদশে রাখছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
জানা গেছে, অধিনায়ক লিওনেল মেসিকে দলে রেখে বাকি সবাইকেই বিশ্রামে রাখতে পারেন তিনি। তবে মেসির সঙ্গে শেষ ম্যাচ খেলা গুইদো রদ্রিগেজকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।
ইনজুরির কারণেই দলে এতো বড় পরিবর্তন বলে জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূলত নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে নিতেই দলের অনিয়মিত খেলোয়াড়দের মাঠে নামানোর পরিকল্পনা করেছে আলবিসেলেস্তেরা।
হাঁটুর ইনজুরিতে পড়ে আগেই ছিটকে গেছেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একই কারণে এস্তোনিয়ার ম্যাচে দেখা যাবে না মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেস ও ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়াকে।এই ম্যাচে অভিষেক হতে পারে মার্কো সেন্সির।
এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনা সম্ভাব্য একাদশফ্রাংকো আরমানি/জেরোনিমো রুল্লি, গনজালো মন্টিয়েল, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ/মার্কোস সেন্সি, মার্কোস আকুনা, এজেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেজান্দ্রো গোমেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হোয়াকিন কোররেয়া/হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল