ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির সঙ্গে সম্পর্ক টিকছে না নেইমারের
ফিনালিসিমা জয়ের পর চারদিকে আর্জেন্টাইনদের জয়োধ্বনি। দলটির ফুটবলাররাও উদযাপন করছেন নেচে-গেয়ে। সেই উদযাপনে ব্যঙ্গাত্মকভাবে টেনে এনেছিলেন ব্রাজিল প্রসঙ্গও। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে ব্রাজিলকে খুঁচিয়ে গান গাইছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।
সেই গানের কথাগুলো ছিল এমন, ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেল?’ আর্জেন্টিনার ফুটবলারদের এমন উদযাপন স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি ব্রাজিলের ভক্ত ও সমর্থকরা। নিজেদের উল্লাসে আরেক দলকে টেনে আনায় সমালোচনাও শুনতে হয়েছে আলবিসেলেস্তেদের। যেখানে এবার খোদ যোগ দিলেন ব্রাজিল তারকা নেইমারও।
এমন উদযাপনের পরই নেইমার খোঁচা দেন মেসির দলকে। ইনস্টাগ্রামে মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের কটাক্ষ করে মন্তব্যের ঘরে নেইমার লিখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’ ফুটবলবোদ্ধারা মনে করছেন, নেইমারের এমন মন্তব্যের পর মেসির সঙ্গে তার সম্পর্ক খারাপ হলেও হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার তো বলেই দিয়েছে, নেইমার খোঁচা দিয়ে দুজনার সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। মেসি-নেইমাররা পেশাদার ফুটবলার। তারা এমন ঠুনকো বিষয়ে ঝামেলা বাঁধাবেন না- এমনটাও বলছেন কেউ কেউ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল