ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিতে গেছে,নেইমার

২০২২ জুন ০৩ ১১:৩৮:২৬

আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিতে গেছে,নেইমার

আর্জেন্টিনার ফুটবলারদের এমন উদযাপন স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি ব্রাজিলের ভক্ত-সমর্থকরা। নিজেদের উল্লাসে আরেক দলকে টেনে আনায় সমালোচনাও শুনতে হয়েছে আলবিসেলেস্তেদের। যেখানে এবার খোদ যোগ দিলেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়রও।

ইনস্টাগ্রামে ফুটবল ইজ আর্ট নামের একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টিনার সেই গান গেয়ে উদযাপনের ভিডিও। সেখানে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের কটাক্ষ করে মন্তব্যের ঘরে নেইমার লিখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’

মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে নেইমারের এই কমেন্ট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফুটবল ইজ আর্টের সেই ভিডিওতে যেখানে লাইক পড়েছে ২৮ হাজার ৬৭৬টি। সেখানে নেইমারের এক বাক্যের মন্তব্যে লাইক পড়েছে ২৮ হাজার ১৯২টি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ