ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চ্যাম্পিয়ন হয়েও নিজেদের সেরা মানতে নারাজ মেসি
গত বছর ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকাতে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই সাথে দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা কাটায় ল্যাটিন আমেরিকার জায়ান্টরা। ফাইনালিসিমাতে লিওনেল স্ক্যালোনির শিষ্যদের প্রতিপক্ষ ছিল সবশেষ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ইউরোর চ্যাম্পিয়ন দল ইতালি।
দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দলের লড়াই। স্বাভাবিকভাবেই ম্যাচটিকে ঘিরে বাড়তি উত্তেজনা বিরাজ করছিল। ইউরোপের দলের বিপক্ষে আর্জেন্টিনা কেমন করে সেটা নিয়ে ছিল প্রশ্ন। অবশেষে মেসি, ডি মারিয়া, মার্টিনেজরা সব প্রশ্নের উত্তর দিয়েছেন মাঠের দাপুটে পারফরম্যান্সে। গতকাল দিবাগত রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গড়েছেন ইতিহাস।
ফাইনালিসিমাতে ইতালিকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে তাদের অসাধারণ ফুটবলশৈলীর কাছে বিবর্ণ ছিল আজ্জুরিরা। প্রতিপক্ষকে চাপে রাখা আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেন মার্টিনেজ, ডি মারিয়া ও পাওলো দিবালা।
ফাইনালিসিমাতে গোলের দেখা পাননি মেসি। পিএসজির এই ফরোয়ার্ডের বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। নিজে না পারলেও সতীর্থকে দিয়ে দুটি গোল করিয়েছেন মেসি। মার্টিনেজ ও দিবালা তিন কাঠির নিচে বল পাঠিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ীর অ্যাসিস্ট থেকে।
ম্যাচশেষ মেসি বলেন, ‘জয় নিয়ে শেষ করতে পারাটা অনেক সুন্দর। আর্জেন্টিনার এই দলটা সুখ আর আনন্দ ছড়িয়ে দিতে পারে। দলের সান্নিধ্যে আসলে আমি এমনটা অনুভব করি। আমরা আরো একটি ভালো ম্যাচ খেলেছি। আমাদের উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে। এটাই করতে চাই। মনে রাখা জরুরি, আমরা বিশ্বসেরা নই।’
প্রতিপক্ষ যাই হোক না কেন, নিজেদের শক্তিতে বিশ্বাসী মেসি, ‘আমি জানি না, আসন্ন বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য এই ম্যাচটা আমাদের দরকার ছিল কি-না। আমরা আমাদের যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি। কোন দলের বিপক্ষে খেলছি বা প্রতিপক্ষ কারা সেটা পরোয়া করি না। প্রতি ম্যাচে আমরা একই রকম ফুটবল খেলি। তবে ইতালির বিপক্ষে ম্যাচটা একটা পরীক্ষা ছিল। কারণ ওরা দুর্দান্ত দল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল