ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জিতল আর্জেন্টিনা

২০২২ জুন ০১ ২৩:৪৭:১৯

জিতল আর্জেন্টিনা

পানামার চেয়ে বেশি বলের দখল ছিল আর্জেন্টিনার। তবু গোলের দেখা পেতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪৯ মিনিট পর্যন্ত। মাতিয়াস সুলের বাড়িয়ে দেওয়া বলে গোল করেন গারনাচো। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবকেও একই ব্যবধানে হারিয়েছিল।

সেই ম্যাচের ৮৩ মিনিটে গোলটি করেছিলেন সান্তিয়াগো ক্যাস্ত্রো। তাতেই জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। এরপর আজ জিতল পানামার বিপক্ষে। দুই ম্যাচে দুই জয়ের ফলে বর্তমানে প্রতিযোগিতাটির এ গ্রুপের শীর্ষে আছে দলটি।

পরের ম্যাচে অবশ্য কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে মাসচেরানোর দলকে। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে দলটি খেলবে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ