ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ মুহূর্তে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

২০২২ জুন ০১ ২৩:১৫:৩৪

শেষ মুহূর্তে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

এদিকে কোপা আমেরিকার আগে থেকেই আর্জেন্টিনা দলের লেফটব্যাক পজিশনে যিনি কোচ স্ক্যালোনির আস্থা অর্জন করে ফেলেছিলেন, সেই মার্কোস আকুনইয়াকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। শেষ সময়ে এসে নিশ্চিত হয়েছে বিষয়টি।

আকুনইয়া ম্যাচটিতে খেলার মতো ফিট নন, জানাচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। যে কারণে স্ক্যালোনিও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। সতীর্থদের সঙ্গে সবশেষ অনুশীলনেও ছিলেন আকুনইয়া। তবে সেভিয়ার এই ডিফেন্ডারের মাংসপেশির অস্বস্তি খানিকটা রয়ে গেছে।

সে কারণেই তিনি নামছেন না আজ রাতের এই ম্যাচে। তার বদলে ম্যাচে খেলবেন আয়াক্স ডিফেন্ডার নিকলাস টালিয়াফিকো। বিষয়টা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন কোচ স্ক্যালোনি। আর্জেন্টিনা দলে অনুপস্থিতি অবশ্য এখানেই শেষ নয়।

আর্জেন্টিনা দলের নিয়মিত মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও খেলছেন না চোটের কারণে। অ্যাবডাক্টর পেশিতে চোটের কারণে লিওনেল মেসির পিএসজি সতীর্থ খেলতে পারছেন না এই ম্যাচে। চোটটা মূলত তিনি পেয়েছিলেন সেই এপ্রিলের শুরুতে।

তা সেরে তিনি অনুশীলনেও যোগ দিয়েছেন। তবে ম্যাচে খেলার মতো ফিটনেস এখনো তিনি অর্জন করেননি। সে কারণে তাকে নিয়েও কোনো ঝুঁকি নিতে চাইছেন না আর্জেন্টিনা কোচ। এদিকে দিন পাঁচেক পর স্পেনের মাটিতে আর্জেন্টিনা দল মুখোমুখি হবে ইউরোপীয় দল এস্তোনিয়ার।

সেই ম্যাচের স্কোয়াডে আছেন পারেদেস। তবে লেফট ব্যাক আকুনইয়া সেই ম্যাচে খেলবেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম। আজকের ম্যাচে আর্জেন্টিনা একাদশে থাকছেন কে কে, সেটা এখনো নিশ্চিত করেননি কোচ স্ক্যালোনি।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম অবশ্য জানাচ্ছে, জনসম্মুখে না বললেও স্ক্যালোনির একাদশটা একরকম নিশ্চিতই। আকুনইয়া আর পারেদেসের জায়গা ছাড়া খুব একটা পরিবর্তন নেই কোনো অবস্থানেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ