ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইনালিসিমা খেলতে নামছে আর্জেন্টিনা, দেখে নিন একাদশ
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটিতে মাঠে নামার আগে স্পেনের বিলবাওয়ে অনুশীলন করেছেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। সেখান থেকেই আজ বিকেলের দিকে লন্ডন চলে গেছেন তারা। লন্ডন যাওয়ার আগেই একাদশ গুছিয়ে নিয়েছেন দলের কোচ লিওনেল স্কালোনি।
সবশেষ ম্যাচের একাদশ থেকে বাধ্য হয়েই একটি পরিবর্তন আনতে হচ্ছে আর্জেন্টিনাকে। ম্যাচটি খেলতে পারবেন না লেওনার্দো পারেদেস। তার জায়গায় নেওয়া হয়েছে গুইদো রদ্রিগেজকে। মেসির সঙ্গে আক্রমণে থাকবেন লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
ইতালির বিপক্ষে আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ছয়টি জিতেছে ইতালি। বাকি দশ ম্যাচের পাঁচটিতে জয় আর্জেন্টিনার, ড্র হয়েছে পাঁচটি। তবে শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনাকে হারাতে পারেনি আজ্জুরিরা। এছাড়া কাতার বিশ্বকাপের টিকিট না পাওয়ায় কোণঠাসা অবস্থায়ই আছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল