ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
জিমিদের প্রতিপক্ষ পাকিস্তান, ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে জামালরা
দেশের ক্রীড়ামোদীদের দৃষ্টি এখন ইন্দোনেশিয়ার দুই শহরে। ফুটবল দলের এই ম্যাচটি আসলে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ। তিনটি বড় দলের বিপক্ষে খেলার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি খেলছে বাংলাদেশ।
অন্যদিকে হকির ম্যাচটি এশিয়া কাপের। গ্রুপপর্বে ৪ দলের মধ্যে তৃতীয় হওয়ায় বাংলাদেশ স্থান নির্ধারণী ম্যাচে প্রথম খেলেছিল ইন্দোনেশিয়ার বিপক্ষে। স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়ে বাংলাদেশ এখন খেলবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। প্রতিপক্ষ পাকিস্তান বলে বাংলাদেশের পক্ষে পঞ্চম হওয়া কঠিন। ধরেই নেওয়া যায় আগের এশিয়া কাপের মতো এবারও বাংলাদেশ ষষ্ঠ হতে যাচ্ছে।
এশিয়া কাপ হকিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা সুখকর নয়। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়া কাপ হকিতে লড়াই করে ১-০ গোলে হারা ছাড়া বাকি যতবারই দেখা হয়েছে বাংলাদেশকে শোচনীয় হার মেনে নিতে হয়েছে।
১৯৮২ সালে ৯-০ গোলে, ১৯৮৫ সালে ১-০ গোলে, ১৯৯৯ সালে ৬-০ গোলে, ২০০৩ সালে ৮-০ গোলে, ২০০৭ সালে ১০-০ গোলে, ২০১৭ সালে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। দুই দেশের সর্বশেষ দেখা হয়েছিল গত বছর ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাকিস্তান জিতেছিল ৬-২ গোলে।
ফুটবলে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার ম্যাচ হচ্ছে দীর্ঘ ১৪ বছর পর। ২০০৪ সালে মিয়ানমারে গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপে দুই দলের সর্বশেষ সাক্ষাত হয়েছিল। ওই ম্যাচে ইন্দোনেশিয়া জিতেছিল ২-০ গোলে।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পার্থক্য ২৯ ধাপ। সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮ এবং ইন্দোনেশিয়ার ১৫৯।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল