ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সবকিছুতেই অ্যাগুয়েরোকে মিস করি: মেসি
কিন্তু গত মৌসুমে হৃদরোগের কারণে মাত্র ৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে বাধ্য হয়েছেন তিনি। যে কারণে সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোতে আন্তর্জাতিক সূচির বিরতিতে জাতীয় দলে ফিরলেও বন্ধু অ্যাগুয়েরোকে পাননি মেসি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, এখন তিনি সবকিছুতেই অ্যাগুয়েরোকে মিস করেন। মাঠের মধ্যেই অ্যাগুয়েরো যখন বুকের সমস্যার কথা জানান, তখন দূর থেকে মেসি ঠিক বুঝতে পারেননি কতটা গুরুতর এটি।
তবে অ্যাগুয়েরোর সঙ্গে কথা বলে বুঝতে পারেন, একটু এদিক-সেদিক হলেই অনেক খারাপ কিছু হতে পারতো। নিজের বন্ধুর সম্পর্কে মেসি বলেছেন, ‘সত্যি বলতে শুরুতে আমরা বুঝতেই পারিনি ওর কী হয়েছে। আমি তখন অনেক দূর থেকে ওকে দেখেছি। পরে কথা বলে জানতে পারলাম কতটা গুরুতর ছিল এটি।’
অ্যাগুয়েরোর ব্যক্তিত্ব অন্য সবার চেয়ে আলাদা জানিয়ে মেসি আরও বলেন, ‘অ্যাগুয়েরো বিশেষ একজন মানুষ। তার ব্যক্তিত্ব অন্য সবার চেয়ে আলাদা। এ কারণে সে যে সিদ্ধান্ত নিয়েছে তা নিতে পেরেছে। অবশ্যই ওকে কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন সে ভালো আছে।’
আর্জেন্টাইন অধিনায়ক আরও যোগ করেন, ‘আমি সবকিছুতেই অ্যাগুয়েরোকে মিস করি। ওর সঙ্গে আমার সবচেয়ে বেশি সময় কাটতো, সারাদিনই ওর আশপাশে থাকতাম। আমরা একসঙ্গে উঠতাম, একসঙ্গে ঘুমাতাম। আমি ওকে অনেক মিস করি, পুরো দলই ওকে অনেক মিস করে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল