ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্জেন্টিনাকে হারিয়ে ‘বিশ্বকাপের দুঃখ’ ভুলতে চায় ইতালি

২০২২ মে ৩১ ০০:১১:১৫

আর্জেন্টিনাকে হারিয়ে ‘বিশ্বকাপের দুঃখ’ ভুলতে চায় ইতালি

ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে না খেলার হতাশা সঙ্গী হয়েছে তাদের।দুঃস্বপ্নের মতো এই অভিজ্ঞতা ভুলতে না ভুলতেই ইউরো চ্যাম্পিয়নরা ‘ফিনালিসিমায়’ মুখোমুখি হচ্ছে কোপার শিরোপাজয়ী আর্জেন্টিনার। আলবেসিলেস্তেদের হারিয়ে বিশ্বকাপে না খেলার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় ইতালি। এমনটাই জানালেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা।

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে ডোনারুমা জানালেন, এ নিয়ে মেসির সঙ্গে কথা হয়েছে তার। বললেন, “প্যারিসে নিজেদের শেষ ম্যাচের পর আমরা নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছি। তবে তার আগেই তার সঙ্গে নিজেদের নিয়ে অল্পসল্প কথা হয়েছে আমার।”

আগামী ২ জুন বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ইতালি। সেই ম্যাচের প্রস্তুতি সম্পর্কে ডনারুমা বলেন, “আর্জেন্টিনা অসাধারণ এক দল। তাদের জন্য আমাদের সেরা প্রস্তুতিটাই নিতে হবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ