ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ হলো রিয়ালের সঙ্গে ইসকোর পথচলা
চুক্তির মেয়াদ শেষে সোমবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ইসকো লেখেন, ‘৯ বছর পর রিয়াল মাদ্রিদে আমার পথচলা শেষ করলাম। এটা এমন এক ক্লাব, যারা আমার শৈশবের সব স্বপ্ন বাস্তবায়ন করাকে সম্ভব করেছে।’
৩০ বছর বয়সী ইসকোর সঙ্গে যে চুক্তি নবায়ন করছে না রিয়াল তা আগেই জানিয়ে দিয়েছিলেন। আপাতত ফ্রি এজেন্ট হিসেবে নতুন ঠিকানা খুঁজতে হবে সাবেক মালাগার এই ফুটবলারকে। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত আরেক মালাগায় খেলে রিয়ালে যোগ দিয়েছিলেন ইসকো। বিদায়বেলায় তিনি স্মরণ করলেন সেই সময়ের কথা, কেউ কেউ তাকে তখন নিরুৎসাহিত করেছিল।
ইসকো লেখেন, 'যখন আমি মালাগায় ছিলাম এবং জানতাম আমাকে যেতে হবে; অন্য আরেক ক্লাবে যোগ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলাম। কিন্তু সেই সময় রিয়াল মাদ্রিদ যোগাযোগ করল আর এই দলকে তো না বলা যায় না, কিছু ব্যতিক্রম অবশ্য সবসময়ই থাকে। মনে আছে, আমার কাছের মানুষ বলতো, মাদ্রিদে যাবে! ওরা চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি অনেক বছর হলো; কিন্তু আমার মন বলছিল, সাফল্যটা খুব শিগগিরই আসবে, এবং তারপরই লা দেসিমা এলো, এরপর বাকিটা তো ইতিহাস।'
২০১৩ সালের জুনে রিয়ালে যোগ দিয়ে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ইসকো। কার্লো আনচেলত্তির কোচিংয়ে সেই মৌসুমে লা দেসিমা সহ তিনটি শিরোপা জেতে দলটি।
এরপর শুধুই এগিয়ে চলা আর সাফল্য ছোঁয়ার পালা। মাঝে খারাপ সময় এসেছে, গত কয়েক মৌসুমে তো শুরুর একাদশে জায়গাও হারান। তবে কখনও কোচের আস্থা হারাননি পুরোপুরি। অবশেষে শেষ হলো সেই পথচলা। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩৫৩ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৫৩টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ৫৬টি।
এখানে মোট ১৯টি শিরোপা জিতেছেন ইসকো। যার মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল