ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেনজেমার গোল বিতর্ক;
ম্যাচে মাত্র দুটি সুযোগ সৃষ্টি করা রিয়াল দুইবারই জালের দেখা পেয়েছেন। যার মধ্যে ৫৯তম মিনিটে ভিনিসিয়াসের গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের। এর আগে প্রথমার্ধের ৪৩তম মিনিটে প্রথমবারের মতো জালের দেখা পান বেনজেমা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি।
যারা খেলা দেখেছেন, তাদের মনে প্রশ্ন জেগেছে এটি কীভাবে অফসাইড হিসেবে ধরা হয়েছে? যখন বেনজেমার পেছনে লিভারপুলের খেলোয়াড় রবার্টসন ছিলোই। সে সকল ফুটবল ভক্তদের জন্যই অফসাইডের নিয়ম এবং সেই গোল বাতিলের যথার্থ কারণ তুলে ধরা হলো।
সাধারণত কোনো ফুটবলারকে অনসাইডে থাকতে হলে তার সামনে অবশ্যই প্রতিপক্ষের দুইজন ফুটবলারকে থাকতে হবে। সাধারণত গোলরক্ষক লাস্ট ম্যান হিসেবে থাকে বলে আউটসাইডের অন্য একজন ফুটবলার থাকলেই যে কোনো ফুটবলার অনসাইডে থাকেন।
কিন্তু বেনজেমার ক্ষেত্রে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার লাস্ট ম্যান হিসেবে ছিলেন না। বল নিজের গ্লাভসে জমানোর লক্ষ্যে এগিয়ে আসেন অ্যালিসন। সেই মুহূর্তে তার পেছনে গোলবারের সামনে ছিলেন কেবল ভার্জিল ভ্যান ডাইক এবং রবার্টসন।
ঠিক সেই অবস্থায় বেনজেমা বল পায়ে পেয়ে জালে জড়ান। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল বেনজেমার কাছে আসার মুহূর্তে রিয়াল অধিনায়কের সামনে কেবল রবার্টসনই ছিলেন। যার কারণে অফসাইডের বাঁশি বাজানো যথার্থ ছিল।
এরপরও কথা থেকে যায়। যদি প্রতিপক্ষের ফুটবলার গায়ে-পায়ে বল লাগানোর পর কেউ বল পায়, তখন সামনে প্রতিপক্ষের আর কেউ না থাকলেও সেই ফুটবলার আর ‘অফসাইড’ থাকেন না। এই গোলটার ক্ষেত্রেও এমন সম্ভাবনা ছিল বলে সন্দেহ করা যায়।
কারণ বেনজেমা বল পেয়েছেন কোনাতে-ভালভার্দের ট্যাকলের সময়ে। সেই সময়ে শেষ টাচ যদি ভালভার্দের হয় তবে অফসাইডে গোল বাতিল হওয়া স্বাভাবিক। কিন্তু লিভারপুল ডিফেন্ডার কোনাতের পায়ে লেগে বল বেনজেমার কাছে গেলে সেই গোলটা হওয়ার কথা ছিল। আর এক্ষেত্রেই ভিএআরে বারবার চেক করা হয়।
যদিও শেষ পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না হতে পারায়, মাঠের রেফারীর সিদ্ধান্ত অনুসরণ করে গোলটি আর দেওয়া হয়নি রিয়ালকে। বেনজেমাও বঞ্চিত হোন চ্যাম্পিয়ন লিগের ফাইনালে গোল করা থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল