ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিদায় বলে দিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো
ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ছেড়ে ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান মার্সেলো। গ্যালাকটিকোদের রক্ষণের প্রাণ বনে যেতেও বেশি সময় নেননি। এমনকি দীর্ঘদিন ধরে নেতৃত্বের গুরু দায়িত্ব পালন করে আসছেন ৩৪ বছর বয়সী খেলোয়াড়। ক্লাবের সাথে তার চুক্তি শেষ হবে আগামী ৩০ জুন। মার্সেলো বিদায়ের ঘোষণা দেওয়ায় এখন নতুন চুক্তি নিয়ে সব ধরনের গুঞ্জন দূর হলো।
রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড় মার্সেলো। মাদ্রিদের প্রতিনিধিদের হয়ে ছোট-বড় মিলিয়ে ছুঁয়ে দেখেছেন ২৫টি শিরোপা। এরমধ্যে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, ছয়টি স্প্যানিশ লিগ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি কোপা দেল রে, পাঁচটি স্প্যানিশ সুপার কাপ এবং চারটি ক্লাব ওয়ার্ল্ড কাপ।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গতকাল লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের দলটির হয়ে একমাত্র গোলটি করেন ভিনিচিয়াস জুনিয়র। ইউরোপ সেরার শিরোপা জেতার পর বিদায় নিয়ে রিয়াল মাদ্রিদ অধ্যায়কে স্মরণীয় করে রাখলেন এই লেফট ব্যাক।
ম্যাচশেষ মার্সেলো বলেন, ‘আবেগ খুব নিষ্ঠুর জিনিস। রিয়াল মাদ্রিদের সাথে আমার বিদায় ঘটতে যাচ্ছে। আমি খুব খুশি। এটা কোনো দুঃখের দিন নয়। আমি অনেক আনন্দ নিয়ে চলে যাচ্ছি। বার্নাব্যুতে অনেক জাদুকরী রাত পার করেছি। এজন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
প্রথম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে বিদায়ের দিন একটি রেকর্ড গড়েছেন মার্সেলো, ‘এই মহূর্তটা খুব সুন্দর। আপনি যখন প্রথম অধিনায়ক হন তখন কাপ জেতার স্বপ্ন দেখবেন। আমিই একমাত্র ব্রাজিলিয়ান হয়ে রিয়াল মাদ্রিদের অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল