ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রেকর্ড ১৪ বারের মতো ইউরোপের রাজা রিয়াল

২০২২ মে ২৯ ১০:১৪:৩০

রেকর্ড ১৪ বারের মতো ইউরোপের রাজা রিয়াল

ফ্রান্সের রাজধানী প্যারিসের স্তাদে দি ফ্রান্সে শনিবার রাতের ফাইনালে ১-০ গোলে জিতে রেকর্ড ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলো মাদ্রিদের দলটি। প্যারিসের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচের অধিকাংশ সময়টাই ভালো খেলেছে লিভারপুল। অনেকগুলো গোলের সুযোগও তৈরি করেছিল তারা।

অনেকগুলো শটও নিয়েছিল। কিন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি অল রেডরা। রিয়াল মাদ্রিদের পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র। তার গোলেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ