ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
তামিমের পর সেঞ্চুরি মুশফিকের, চট্টগ্রামে লিড বাংলাদেশের
২০১০ সালে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিক। এরপর ২০১৩ সালে গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল। এরপর ৯ বছর পরে এসে লংকানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তিনি। সেবার অবশ্যই সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন মুশি। নিজের প্রথম ডাবল সেঞ্চুরির সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিও এসেছিল তার ব্যাট থেকে।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় ঘণ্টায় আসিথো ফার্নান্দোর বলে ২ দুই রান নেওয়ার সময় এই অনন্য মাইলফলকে পৌঁছান ‘মিস্টার ডিপেন্ডেবল’। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে লিডের পথে রাখেন তিনি। মধ্যাহ্ন বিরতির পর যদিও পরপর দুই বলে লিটন এবং তামিম ফেরেন প্যাভিলিয়নে। এরপর সাকিব আল হাসানও মাত্র ২৫ রান করে ফিরলে একাই লড়ে যান মুশফিক। দলকে লিড এনে দেওয়ার সঙ্গে নিজের শতকও তুলে নেন মুশফিক।
ইনিংসের ১৫৩তম ওভারের তৃতীয় বলে আসিথা ফারনান্দোকে বাউন্ডারি হাঁকিয়ে মুশফিক পূর্ণ করেন সেঞ্চুরি। ২৭০ বলে মাত্র চারটি বাউন্ডারিতে সেঞ্চুরি করেন মুশফিক।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৫৩ ওভারে ৬ উইকেটে ৪৩৩ রান। মুশফিক ১০২ আর নাইম ৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ লিড নিয়েছে ৩৬ রানের
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)