ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের মাচে আম্পায়ার ‘ঝামেলায়’ কয়েক মিনিট বন্ধ রইলো খেলা
এই ম্যাচে মাঠের দুই আম্পায়ার ছিলেন বাংলাদেশের শরফৌদ্দৌল্লা ইবনে সৈকত এবং ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো। আজকের দ্বিতীয় সেশনের খেলা শুরুর আধঘণ্টার মাথায় দেখা গেলো, একজন মাঠকর্মীর সঙ্গে মাঠ ছেড়ে যাচ্ছেন কেটেলবোরো।
কী কারণে চলে গেলেন কেটেলবোরো, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে তার বদলে মাঠে নেমেছেন ম্যাচের থার্ড আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। আর এখন থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি মাসুদুর রহমান মুকুল।
নিয়মানুযায়ী কোনো আম্পায়ারের যদি অনিবার্য কারণে মাঠ ছাড়তে হয়, তাহলে তার জায়গায় মাঠে আসবেন চতুর্থ বা রিজার্ভ আম্পায়ার। যেটি এই ম্যাচে ছিলেন মাসুদুর রহমান মুকুল। তাই তারই আসার কথা ছিল মাঠে।
কিন্তু সেক্ষেত্রে আবার মাঠের দুই আম্পায়ারই হয়ে যেতেন বাংলাদেশি। আইসিসির নিয়মে বলা আছে, টেস্ট ক্রিকেটে অন্তত একজন নিরপেক্ষ আম্পায়ার থাকা বাধ্যতামূলক। এ কারণে মুকুলকে মাঠে নামানো সম্ভব হয়নি।
তাই থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করতে থাকা উইলসনকে ডেকে নামানো হয় মাঠে আর উইলসনের চেয়ার নেন মুকুল। আম্পায়ারদের এই রদবদলের কারণে প্রায় দশ মিনিট বন্ধ থাকে খেলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)