ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
কোহলিকে নিয়ে যা বললেন সৌরভ
এবারের আইপিএলে টানা দুই ম্যাচে গোল্ডেন ডাকের শিকার হন কোহলি, তার মাপের ব্যাটারের জন্য যা বিরল ঘটনা। এরপর ওপেনিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, সাবেক অধিনায়ককে এবার রীতিমত ‘বয়ে চলেছে’ ব্যাঙ্গালোর।
দল অবশ্য তার পাশে আছে। তবে অনেকেই মনে করছেন, কোহলির এখন ক্রিকেট থেকে বিশ্রাম দরকার। কোহলিকে নিয়ে যখন চারদিকে এত হইচই, তখন মুখ খুলেছেন ভারতের বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি।
বিসিসিআই সভাপতি ও সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি জানি না বিরাট কোহলির মাথায় কী ঘুরছে, তবে আমি নিশ্চিত ও ফর্ম ফিরে পাবে এবং বেশ কিছু রান করবে। ও অসাধারণ ক্রিকেটার।’
শুধু কোহলি নন, রানের দেখা পাচ্ছেন না রোহিত শর্মাও। অথচ রোহিতের ওপর এখন দায়িত্বটা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। কোহলির আর্মব্যান্ড এখন তার হাতেই, তাও সব ফরম্যাটে। সৌরভের বিশ্বাস, কোহলি ও রোহিত দুজনই খুব দ্রুত ফর্মে ফিরবেন।
তিনি বলেন, ‘ওরা গ্রেট প্লেয়ার। আমি নিশ্চিত ওরা ফর্মে ফিরবে। আশা করি খুব তাড়াতাড়িই ওরা রান করতে শুরু করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)