ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
তিনি জাতীয় দলের চেয়ে আইপিএলে ভালো ব্যাটিং করেন
চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে হৈচৈ ফেলে দিয়েছিলেন অজি পেসার প্যাট কামিন্স। তার একটা নতুন নামও হয়ে গেছে। গতিময় পেসার হিসেবে খ্যাত কামিন্স যে এমন ব্যাটিং করতে পারেন, সেটা নাকি কারো জানাই ছিল না।
কলকাতা নাইট রাইডার্সে কামিন্সের সতীর্থ তার স্বদেশি অ্যারন ফিঞ্চও এমনটাই মনে করছেন। তবে জাতীয় দলের সতীর্থকে একটু খোঁচা মারতে ছাড়েননি ফিঞ্চ। তিনি বলেছেন, জাতীয় দলের চেয়ে আইপিএলে ব্যাটিংটা নাকি ভালো করেন কামিন্স! সে কারণে কামিন্সের নামই বদলে দিয়েছেন তার অজি সতীর্থরা।
এ কারণে তাকে ডাকা হয় ‘আইপিএল প্যাট’ নামে! পরিসংখ্যানও কিন্তু ফিঞ্চের পক্ষেই কথা বলছে। অস্ট্রেলিয়ার হয়ে এ পর্যন্ত ৩৯টি টি-টোয়েন্টিতে কামিন্সের ব্যক্তিগত সর্বোচ্চ ১৩ রান! অথচ চলতি আসর নিয়ে টানা তিন আইপিএলে তিনি একটি করে ফিফটি উপহার দিয়েছেন।
স্ট্রাইকরেটও দুর্দান্ত—২০২০ আইপিএলে ১২৮.০৭, ২০২১ সালে ১৬৬.০৭ আর চলতি আসরে এখন পর্যন্ত ২৮৬.৩৬! গত ৬ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে তিনি ৪ চার, ৬ ছক্কার অবিশ্বাস্য ব্যাটিংয়ে মাত্র ১৫ বলে উপহার দেন ৫৬ রানের বিধ্বংসী ইনিংস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)