ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
অবেশেষে নিজের লক্ষ্যের কথা জানালেন সাকিব
১৫ মে থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকেই ফেভারিট মনে করছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও জানালেন, বাংলাদেশ মাঠে নামবে জয়কে পাখির চোখ করেই। সাকিব মনে করেন, কন্ডিশনের দিক থেকে বাড়তি সুবিধা পাওয়া না গেলেও এই সিরিজে বাংলাদেশের ভালো করার প্রবল সম্ভাবনা আছে।
তিনি বলেন, ‘অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো করার। সিরিজটা অবশ্যই জেতার লক্ষ্য থাকবে আমাদের। যদিও শ্রীলঙ্কা বেশ ভালো দল। তবুও আমার মনে হয় আমাদের ভালো করার সম্ভাবনা খুব বেশি। যদিও শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দেশের কন্ডিশন প্রায় কাছাকাছি। তাও আমরা সিরিজ জয়ের আশা করছি।’
বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র জয়টি পেয়েছে ২০১৭ সালে, গলে নিজেদের শততম টেস্টে। গত বছর লঙ্কানদের মাটিতে দুই ম্যাচের সিরিজে টাইগাররা হেরেছে ১-০ ব্যবধানে। এবার ঘরের মাঠে খেলা বলে অনেকেই এগিয়ে রাখছেন বাংলাদেশকে।
টেস্ট সিরিজের দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে। সিরিজ শুরুর আগে লঙ্কানরা খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। এই সিরিজের জন্য ৮ মে শ্রীলঙ্কা জাতীয় দল বাংলাদেশে পা রাখার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)