ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
একের পর এক ডাবল সেঞ্চুরীতে তোলপাড় ফেলে দিলেন পাকিস্তানি তারকা
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে শান মাসুদের প্রথম ম্যাচ ছিল সাসেক্সের বিপক্ষে। ওই ম্যাচে একটি ইনিংসই ব্যাট করেছেন তিনি। খেলেছিলেন ২৩৯ রানের অনবদ্য ইনিংস। এবার টানা দ্বিতীয় ম্যাচে ডাবল সেঞ্চুরি বেরিয়ে এলো তার ব্যাট থেকে।
মাত্র চার ইনিংস ব্যাট করে নিজের নামের পাশে ৩২ বছর বয়সী মাসুদ লিখে নিলেন ৬০৮ রান। লেস্টারশায়ারের বিপক্ষে ২৪টি বাউন্ডারি এবং ১ ছক্কায় ২১৯ রানের ইনিংসটি খেলেন তিনি।
শান মাসুদের ২১৯ রানের ওপর ভর করে দ্বিতীয় দিন ৯০ ওভার খেলে ৪০১ রান তুলেছে ডার্বিশায়ার। সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে দলটির স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেট হারিয়ে ৪৩৭ রান। তাতে ২২৪ রানের লিড দাঁড়িয়েছে তাদের। প্রথম দিন ১ উইকেট হারিয়ে ৩৬ রান করেছিল শান মাসুদের দল।
বাঁ-হাতি স্পিনার কলাম পার্কিনসন শেষ পর্যন্ত সক্ষম হন শান মাসুদকে প্যাভিলিয়নের পথ দেখাতে। পার্কিনসনের বলটি বাইরে থেকে শার্প টার্ন নিয়ে সোজা গিয়ে আঘাত হানে শান মাসুদের অফ স্ট্যাম্পে। বোল্ড হয়ে যান তিনি।
এমন ইনিংস খেলার পর মাসুদ বলেন, ‘যদি আমাদেরকে ভালো করতে হয়, তাহলে অবশ্যই বড় সেঞ্চুরি করতে হবে। টানা দুটি ডাবল সেঞ্চুরি করা অবশ্যই আমার জন্য খুশির। এটা এমন একটা কিছু, যা নিয়ে আমরা সব সময় আশা করি, কথা বলি।’
শান মাসুদ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় লেস্টারশায়ারের প্রায় প্রতিটি খেলোয়াড়ই এসে হ্যান্ডশেক করেন মাসুদের সঙ্গে, তার অসাধারণ ব্যাটিংয়ের জন্য। এমনকি যার বলে বোল্ড হয়েছেন তিনি, সেই পার্কিনসনই সবার আগে এসে মাসুদের সঙ্গে হাত মেলান।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২১৩ রানে অলআউট হয়ে গিয়েছিল লেস্টারশায়ার।
অন্যদিকে শান মাসুদের জাতীয় দলের সতীর্থ শাহিন শাহ আফ্রিদির কল্যাণে মিডলসেক্স প্রায় জয়ের সামনে দাঁড়িয়ে। গ্লেমারগনের বিপক্ষে এই ম্যাচেই শাহিন শাহ আফ্রিদির কাউন্টি অভিষেক হলো।
কার্ডিফে দ্বিতীয়বারের মত অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস লাবুশেনের উইকেট নিলেন আফ্রিদি এবং একই সঙ্গে এই ইনিংসে তিনি নিয়েছেন ৪ উইকেট। তার ক্যারিয়ার সেরা ২৯ রানের ওপর ভর করে মিডলসেক্স সংগ্রহ করেছে ৩৩৬ রান। তার আগে গ্লেমারগন অলআউট হয়েছিল মাত্র ১২২ রানে।
ওয়েলসের কাউন্টি দলটি দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১০৪ রানে তুলতে পেরেছে কেবল। এখনও তারা পিছিয়ে রয়েছে ১১০ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)