ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আইপিএলের একমাত্র ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন রোহিত শর্মা

২০২২ এপ্রিল ২৩ ০৯:০৭:১০

আইপিএলের একমাত্র ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন রোহিত শর্মা

বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচে ডাক মেরে আউট হন রোহিত। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে তার ইনিংস টেকে কেবল দুই বল।

মুকেশ চৌধুরীর বলে মিড-অনে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দেন তিনি। এবারের আইপিএলে সাত ম্যাচ খেলে এখনও কোনো ফিফটির দেখা পাননি রোহিত। ১৬.২৮ গড়ে সবমিলিয়ে তার রান মাত্র ১১৪।

আইপিএলে সবচেয়ে বেশি ১৪ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন রোহিত। এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। তিনি এককভাবে এক নম্বরে উঠে যাওয়ায় দুইয়ে নেমে গেছেন হরভজন সিং, পার্থিব প্যাটেল, মানদীপ সিং ও পিযুষ চাওলা। তারা সবাই ১৩ বার করে আইপিএলে ডাক মেরেছেন।

রোহিত আইপিএলে এখন পর্যন্ত খেলেছেন মোট ২২০ ম্যাচ। ২১৫ ইনিংসে ৩০.৬১ গড়ে তার নামের পাশে রয়েছে ৫৭২৫ রান। তার স্ট্রাইক রেট ১৩০.৩২। এক সেঞ্চুরির পাশাপাশি ৪০ হাফসেঞ্চুরি করেছেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ