ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
রাজস্থান ও মুস্তাফিজের দিল্লিকে মুক্তি দিল মুম্বাই
তাতেই লজ্জার একটা রেকর্ড হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের। আইপিএলের প্রথম দল হিসেবে শুরুর সাত ম্যাচের সবকটিতেই হারল রোহিত শর্মার দল। তাতেই মুক্তি মিলল দিল্লি ডেয়ারডেভিলস। ছয় বছর পর তাদের রেকর্ড ছুঁয়ে টানা ছয় ম্যাচ হেরেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতকাল দুই দলকেই ছাড়িয়ে গেল মুম্বাই।
রোহিত-পোলার্ডদের এবারের হারটা ধুঁকতে থাকা চেন্নাইর বিপক্ষে। নাটকীয় ম্যাচে শেষ বলে হেরেছে তারা। শেষ চার বলে ১৬ রানের সমীকরণ মিলিয়ে ফেলেন চেন্নাইর সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মুম্বাইকে ১৫৫ রানে বেঁধে ফেলার পর তিন উইকেট হাতে রেখে জিতেছেন ধোনি-জাদেজারা। টুর্নামেন্টের এই মৌসুমে এটা তাদের দ্বিতীয় জয়।
তবে প্রথম দল হিসেবে শুরুর সাত ম্যাচ হারলেও প্রতিযোগিতার যে কোনো সময়ের হিসেবে টানা এত ম্যাচ হারার ঘটনা ১১তম। হারতে হারতে ক্লান্ত মুম্বাই অধিনায়ক রোহিত ম্যাচ শেষে বলেছেন, ‘শেষ দিকে ম্যাচটা আমাদের হাতেই ছিল। ব্যাটিং ভালো না করলেও বোলাররা আমাদের খেলায় রেখেছেন। দিন শেষে আপনি এমএসডির (ধোনি) সামর্থ্য সম্পর্কে জানেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)