ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজে ফেভারিট টাইগাররা

২০২২ এপ্রিল ২২ ০৩:৫৩:৩৩

শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজে ফেভারিট টাইগাররা

র‍্যাংকিং কিংবা পরিসংখ্যান বিচারে টেস্টে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়েও এগিয়ে। তবে মাশরাফি মনে করেন, ঘরের মাঠে খেলা হলে বাংলাদেশের জয়ের সামর্থ্য কিংবা সম্ভাবনা আছে যেকোনো ফরম্যাটে। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া বাকি সব দলই বাংলাদেশে ‘আন্ডারডগ’, মনে করিয়ে দিলেন মাশরাফি।

তিনি বলেন, ‘আমরা যদি ঘরের মাঠে খেলি, তাহলে জয়ের ব্যাপারে সবসময় আশাবাদী। কোন ফরম্যাট খেলছি সেটা তখন মুখ্য নয়। ঘরের মাঠে খেলা হলে আমরা যেকোনো দলের বিপক্ষে ফেভারিট।’

মাশরাফির এই মূল্যায়ন টেস্ট ক্রিকেটের ক্ষেত্রেও, যে ফরম্যাটে টাইগাররা খাবি খাচ্ছে অনেক দিন ধরে, ‘হয়ত টেস্ট ক্রিকেটের টপ লেভেলের দল ইন্ডিয়া, অস্ট্রেলিয়া- এদের সাথে না। কিন্তু তারপরও আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, ইংল্যান্ডকে হারিয়েছি। তাহলে শ্রীলঙ্কাকে কেন নয়?’

মাশরাফির বিশ্বাস, শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে সবাই রাখছেন জয়ের আশা। তিনি জানান, ‘সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড বা আপনারা যারা মিডিয়াতে আছেন, আমরা যারা সাবেক খেলোয়াড়, সবাই আশাবাদী। আমরা দক্ষিণ আফ্রিকায় বাজেভাবে দুটি ম্যাচ হেরে এসেছি, যা আশা করিনি। তার মানে এই না আমরা ভালো খেলব না। আমার বিশ্বাস, বাংলাদেশ পজিটিভ পারফরম্যান্স করবে এবং জিতবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ