ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আইপিএলকে না করেছেন কারান

২০২২ এপ্রিল ২১ ২৩:৪৩:২৯

আইপিএলকে না করেছেন কারান

তবে চলমান আইপিএলের আগেই সেই চোট থেকে সেরে ওঠেছেন। তাই আইপিএলের এবারের আসরে খেলার সুযোগ ছিল তার সামনে। তবে মূলত লাল বলের ক্রিকেটে মনোযোগী হতে আইপিএল খেলেননি ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার।

স্যাম বলেন, ‘আমি আইপিএল না খেলার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। তবে এটাই সঠিক সিদ্ধান্ত ছিল। সারের হয়ে খেলায় মনোযোগ দিতে চেয়েছি যাতে আমি টেস্ট ক্রিকেটে ফিরতে পারি।’স্যামের আইপিএলে না খেলার সিদ্ধান্ত নেয়ার পেছনে আরও একটা বড় কারণ ছিল তার ফিটনেস। তিনি ইতোমধ্যেই সেই পুরোনো চোট কাটিয়ে ওঠেছেন। তারপরও নিজেকে নিয়ে ঝুঁকি নিতে চাননি এই ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার।

আইপিএলের এবারের আসর প্রায় দুই মাস ধরে অনুষ্ঠিত হবে। লম্বা সময় ধরে টানা ম্যাচ খেলার ফলে যেকোনো ক্রিকেটারেরই ফিটনেসের ওপর প্রভাব পড়ে। তাছাড়া চোটে পড়ারও শঙ্কা থাকতে পারে।স্যাম বলেন, ‘আমি চাইলে আইপিএলে খেলতে পারতাম। কিন্তু চোট থেকে পুরোপুরি সেরে ওঠাটা গুরুত্বপূর্ণ ছিল। যদি আমি আইপিএলে যেতাম এবং চোটে পড়তাম, তাহলে আমার নিজের ওপরই রাগ হত। ব্যাপারটি তখন প্রশ্নবিদ্ধ হত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ