ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
‘নতুন মালিঙ্গা’কে দলে নিলো চেন্নাই
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চলতি আসরের প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মিলনে। এরপর আর কোনো ম্যাচেই নামা হয়নি তার। সবশেষ খবর অনুযায়ী, মাঠে ফেরার জন্য প্রস্তুত হতে আরও সময় লেগে যাবে মিলনের।
তাই উপায় না পেয়ে শ্রীলঙ্কার নতুন মালিঙ্গা হিসেবে পরিচিত ১৯ বছর বয়সী পাথিরানাকে দলে নিয়েছে চেন্নাই। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার মতোই স্লিঙ্গিং অ্যাকশনে বোলিং করেন পাথিরানা। যে কারণে সবার বাড়তি মনোযোগ পান এ তরুণ পেসার।
চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চার ম্যাচে সাত উইকেট শিকার করেছিলেন পাথিরানা। এরই মধ্যে মালিঙ্গার মতোই গতিময় নিখুঁত ইয়র্কার করার পারদর্শিতা দেখিয়েছেন ক্যান্ডিতে বেড়ে ওঠা এ তরুণ।
সিনিয়র পর্যায়ে এখন পর্যন্ত মাত্র একটি লিস্ট ‘এ’ ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লঙ্কান পাথিরানা। আইপিএলের চলতি আসর শুরুর আগে রিজার্ভ খেলোয়াড় হিসেবে তাকে দলের সঙ্গে রেখেছিল চেন্নাই। এবার মূল স্কোয়াডেই জায়গা পেয়ে গেলেন তিনি।
মাত্র সপ্তম বিদেশি খেলোয়াড় হিসেবে কোনো প্রথম শ্রেণির ম্যাচ না খেলেই আইপিএল অভিষেকের সামনে দাঁড়িয়ে এ তরুণ। তার আগে এই স্বাদ পেয়েছেন কেবল ক্রিসমার সান্তোকি, মুজিব উর রহমান, সন্দ্বীপ লামিচানে, ক্রিস গ্রিন, টিম ডেভিড ও ডেওয়াল্ড ব্রেভিস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)