ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন এনামুল হক বিজয়
ঢাকা প্রিমিয়ার লিগে এক আসরে সর্বোচ্চ রান ছিল সাইফের। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ৮১৪ রান করেছিলেন তিনি। এতদিন পর্যন্ত এটিই ছিল সর্বোচ্চ। তবে এ বছর সেই রেকর্ড ভেঙেছেন বিজয়।
চলমান প্রিমিয়ার লিগে ফর্মের তুঙ্গে রয়েছেন বিজয়। ১২ ম্যাচে সাতটি ফিফটি ও দুটি সেঞ্চুরি! এমন ফর্মে আগে কখনো দেখা যায়নি প্রাইম ব্যাংকের এ ওপেনারকে। সাইফের রেকর্ডটা ভেঙেছেন আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে।
বিকেএসপির সাভারে রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। সাকিব-মাশরাফিদের সামনে দলও পড়ে বিপদে। দলের বিপর্যয়ের মুখেও ফিফটি তুলে নেন বিজয়। সেঞ্চুরি না হাঁকাতে পারলেও তাঁর ইনিংস থামে ৭৩ রানে।
ফলে ১২ ম্যাচে ৮৭৮ রান নিয়ে ডিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ স্কোরার বিজয়। সাইফ ও বিজয়ের পরেই রয়েছেন আরেক ওপেনার নাঈম শেখ। ২০১৮-১৯ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৮০৭ রান করেন নাঈম।
একই মৌসুমে চতুর্থ সর্বোচ্চ ৭৮১ রান করেন রকিবুল হাসান। এই তলিকায় রয়েছেন আরেক ওপেনার লিটন দাস। ২০১৭ মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে ৭৫২ রান করেন লিটন।
সুপার লিগে এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি প্রাইম ব্যাংকের। বিজয়ের সামনে সুযোগ রয়েছে হাজার রান পূর্ণ করার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)