ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ঠিক সেদিনই আইপিএলে খেলার প্রস্তাবটি আসে : সাকিব
ক্রিকইনফোর বরাতে জানা গেছে, গ্লুকেস্ট্রাশায়ারের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের ম্যাচটিকে সামনে রেখে এরই মধ্যে দুই পেসার অনুশীলনও শুরু করে দিয়েছেন। এর আগে এবারের চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে কেন্টের বিপক্ষে জয় পেয়েছে ল্যাঙ্কাশায়ার। এদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে নিলামের আগেই টুর্নামেন্ট থেকে নাম উঠিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস।
তার জাতীয় দলের সতীর্থ সাকিব মাহমুদও তার মতোই আইপিএলকে না করে দেন। ক্রিকইনফোর খবর, ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরে আইপিএলের একটি দল সাকিবকে খেলার প্রস্তাব দিয়েছিল- এমন দাবি করেছেন ২৫ বছর বয়সী তারকা। কিন্তু বেন স্টোকসের পরামর্শে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
এ সম্পর্কে সাকিব বলেন, ‘আমি আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি যাতে কাউন্টিতে খেলতে পারি। আমি চাই লাল বলের ক্রিকেটে নিজের স্কিল বাড়ুক।’ তিনি যোগ করেন, ‘ক্যারিবিয়ান সফরে থাকার সময় আমি প্রস্তাবটি পাই। আমার আশপাশে থাকা কয়েকজনের সঙ্গে এ বিষয়ে কথা বলি।
তখন বুঝতে পারি এই মুহূর্তে আমার উচিত লাল বলের ক্রিকেটে মনোযোগ দেওয়া। সিদ্ধান্তটি আমারই ছিল। তবে মজার বিষয় হলো একদিন সকালে স্টোকসের সঙ্গে খাবার টেবিলে এ বিষয়ে কথা হচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম কেনো আইপিএলকে না করে দিয়েছে? সে জানালো টেস্ট ক্রিকেটকে এগিয়ে রাখতে চায় এবং দলের সঙ্গেই থাকতে চায়।’
এরপর সাকিব যোগ করেন, ‘ঠিক সেদিনই ফোনে আমার কাছে আইপিএলে খেলার প্রস্তাবটি আসে। আমারও স্টোকসের কথা মনে হলো আর তার মতোই না করে দিলাম। আমাকে সাদা জার্সির ক্রিকেটে সফল হতে হবে। ক্যারিবীয়দের বিপক্ষে সাদা জার্সিতে খেলা আমার অনেক ভালো লেগেছে। মূলত টেস্টের চেয়ে কোনো ক্রিকেটই গুরুত্বপূর্ণ নয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)