ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শুরু হলো সাকিব-তামিমদের লড়াই,কমানো হলো ওভার
বিকেএসপির চার নম্বর মাঠে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের লেজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছে তামিম ইকবাল, এনামুল হক বিজয়, নাসির হোসেনদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তিন নম্বর মাঠে লড়ছে আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
দুই ম্যাচেই কমিয়ে দেওয়া হয়েছে ওভার। রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকের ম্যাচটি হবে ৩৩ ওভারে। যেখানে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন রূপগঞ্জ অধিনায়ক মাশরাফি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ২৮ রান তুলতে ২ উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক।
চলতি আসরে প্রাইম ব্যাংকের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা তামিমকে ফিরিয়েছেন রূপগঞ্জের হয়ে আজই প্রথম মাঠে নামা সাকিব। তিনি এখন পর্যন্ত ২ ওভারে ৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। এছাড়া শাহাদাত হোসেন দীপুর উইকেট নিয়েছেন নাবিল সামাদ। সেটির ক্যাচ ধরেছেন সাকিব।
তিন নম্বর মাঠে আবাহনী ও গাজী গ্রুপের ম্যাচে ইনিংসপ্রতি ৩৬ ওভার করে নির্ধারিত হয়েছে। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৮২ রান করে ফেলেছে গাজী গ্রুপ। মেহেদি মারুফ আউট হয়েছেন ৩৫ রান করে। মাহমুদুল হাসান খেলছেন ৩২ রান নিয়ে।
অন্যদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যথাসময়েই শুরু হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ। যেখানে আগে ব্যাট করা রূপগঞ্জের সংগ্রহ ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)