ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বল হাতেই বিপক্ষকে শেষ করে দিল দিল্লি
টস জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ঋষভ পন্থ। ময়াঙ্ক অগ্রবাল শুরু থেকেই দ্রুত রান তুলছিলেন। কিন্তু চতুর্থ ওভারে অন্য ওপেনার শিখর ধবন ফিরতেই কেঁপে গেল পঞ্জাব। পরের ওভারেই ফিরে যান ময়াঙ্ক। তার পরের ওভারে আউট হন লিয়াম লিভিংস্টোন। ৫৪ রানের মাথায় ফেরেন জনি বেয়ারস্টো। একের পর এক উইকেট হারিয়ে বিপর্যস্ত পঞ্জাবকে ভরসা দেওয়ার চেষ্টা করেন জিতেশ শর্মা।
কিন্তু তাঁকেও ফিরিয়ে দেন অক্ষর পটেল। দিল্লির হয়ে দু'টি করে উইকেট পেয়েছেন খলিল আহমেদ, ললিত যাদব, অক্ষর পটেল এবং কুলদীপ যাদব। একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১১৫ রানে শেষ হয়ে যায় পঞ্জাব।
দিল্লি দলের দুই বিদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় বুধবারের ম্যাচ হবে কি না সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু বাকিদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ হওয়ায় খেলা হয়। তবে দিল্লির ডাগআউটে বসে থাকা ক্রিকেটারদের মাস্ক পরে থাকতে দেখা যায়।
৯ উইকেট হাতে নিয়ে পঞ্জাব ম্যাচ জিতে নেয় দিল্লি। দুই ওপেনার পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নার শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন। ৬.২ ওভারে ৮৩ রান তুলে নেন তাঁরা। পরের বলে পৃথ্বী আউট হলেও অন্য ওপেনার ওয়ার্নার ৬০ রান করে অপরাজিত থাকেন। ১০.৩ ওভারে ১১৯ রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)