ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নতুন চুক্তিতে সই করলেন সাকিব-তামিম-রিয়াদরা
অবশেষে আজ (বুধবার) বিসিবির কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পাদন করেছেন তারা।আজ সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। তিনিও বিসিবিতে উপস্থিত ছিলেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে।
সাকিবের সঙ্গে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাসকিন আহমেদসহ ১৮ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন।আইপিএলে থাকায় উপস্থিত হতে পারেননি মোস্তাফিজুর রহমান। এছাড়া ব্যক্তিগত কারণে আরও দুজন ক্রিকেটার অনুপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর নিয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আজকে সবাইকে একসাথে ডেকেছিলাম চুক্তি স্বাক্ষর করার জন্য। সেজন্যই সবাই এসেছিল, কয়েকজন আসতে পারেনি ব্যক্তিগত কারণে। অলমোস্ট ১৭-১৮ জন ছিল, আমরা সবাই একসাথে বসছিলাম। অনেকেই প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিল, একসাথে পাওয়া যাচ্ছিল না। আমরা বসে নিজেদের মধ্যে খেলা নিয়ে আলোচনা করেছি।’
বিসিবির কেন্দ্রীয় চুক্তি হয়েছে কোন ক্রিকেটার কোন ফরম্যাটে খেলতে চান, তার ওপর প্রাধান্য দিয়ে। তবে জালাল ইউনুস মনে করছেন, কে কোন ফরম্যাটে খেলবে, সেটা বোর্ড থেকে ঠিক করে দেওয়া উচিত।
তিনি বলেন, ‘আমরা তো চাই খেলোয়াড়রা চুক্তি অনুযায়ী খেলুক। অনেকেই ব্যক্তিগত কারণে খেলতে পারে না, সেটা ভিন্ন জিনিস। তখন আমরা অন্য দৃষ্টিতে দেখব। আমার মনে হয় এখন সময় এসেছে যে খেলোয়াড়দের বলতে পারি তোমাকে এই ফরম্যাটে চাই আমরা। এটা আমরা বলতে পারি, তখন সে বলতে পারে এভেইলবল কি না। কিন্তু খেলোয়াড়রা কোন ফরম্যাটে খেলবে সেটা আমরা বোর্ড থেকে বলতে চাই।’
এবার তিন ফরম্যাটেরই চুক্তিতে আছেন পাঁচজন। তারা হলেন- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।শুধু টেস্টে ১৪ জন, ওয়ানডেতে ১০ জন এবং টি-টোয়েন্টিতে আছেন ১২ জন। এই চুক্তির মেয়াদ থাকবে আগামী ডিসেম্বর পর্যন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)