ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

তামিম টি-২০ তে খেলা নিয়ে নতুন ও অবাক করা খবর দিলো বিসিবি

২০২২ এপ্রিল ২০ ১৯:১৯:২৫

তামিম টি-২০ তে খেলা নিয়ে নতুন ও অবাক করা খবর দিলো বিসিবি

গুঞ্জন ছিল সে সময় দীর্ঘদিন বিরতিতে থাকা তামিমকে বিশ্বকাপের দলে চাননি হেড কোচ রাসেল ডমিঙ্গো। এখনও ঝুলে আছে টি-টোয়েন্টিতে তামিমের অংশগ্রহণ নিয়ে। এ ব্যাপারে আজ মিডিয়ার মুখোমুখি হন বিসিবির অপারেশন্স কমিটির প্রধান। তিনি বলেন, এখন পর্যন্ত বোর্ড পরিস্কারভাবে কিছুই জানে না।

তবে শিগগীরই এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে জানান তিনি। “না (এখনও জানি না)। তামিমেরটা খুব শীগগিরই জানতে পারব সে পরবর্তী বিশ্বকাপ খেলবে কি না। এটা এখনই বলা যাচ্ছে না।” এই বছরই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

আর এই বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছুটি চেয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। বিসিবিও সেই ছুটি পত্রে ‘হ্যাঁ’ স্বাক্ষর করেছে। তবে তামিমের অনুপস্থিতে যারাই এতদিন সুযোগ পেয়েছেন তাঁরা কেউই নিজেদের প্রমাণ করতে পারেননি।

বিপিএলে দারুণ খেলা মুনিককেও আফগানিস্তান সিরিজে সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই সুযোগ লুফে নিতে ব্যর্থ হয়েছেন মুনিম। অবশ্য তামিম নিজের টি-টোয়েন্টির ভবিষ্যৎ কয়েকদিন পরই জানাবেন বলে জানিয়েছেন নিজেই। ততদিন পর্যন্ত না হয় অপেক্ষা করতে হবে বিসিবিকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ